ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ধর্মপাশায় যুবকের হাতে শিশু হত্যা


হাফিজুল হক, ধর্মপাশা  photo হাফিজুল হক, ধর্মপাশা
প্রকাশিত: ২৮-৮-২০২১ রাত ৮:৩৭

পূর্বশত্রুতার জেরে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানাধীন চামরদানি ইউনিয়নের আবিনগর নোয়াগাঁও গ্রামে এক প্রতিবেশীর দায়ের কোপে দুর্জয় মিয়া নামে দুই বছর বয়সী এক শিশু হত্যার শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। শিশুটির বাবা ছালেক মিয়া তার প্রতিবেশী জয়নাল মিয়ার বিরুদ্ধে এ হত্যার অভিযোগ তুলেছেন।

ছালেক মিয়া জানান, গত চৈত্র মাসে তার একটি গরু জয়নাল মিয়ার বাড়িতে যাওয়াকে কেন্দ্র করে জয়নালের সাথে তার বিরোধ তৈরি হয়। এ নিয়ে জয়নালের লোকজন ছালেক মিয়ার বাড়িতে হামলাও করে। এ নিয়ে মামলাও চলছে। শনিবার (২৮ ‍আগস্ট) দুপুর ১২টার দিকে দুর্জয়কে কোলে নিয়ে প্রতিবেশী চন্দনের বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন ছালেক। এ সময় জয়নাল পেছন দিক থেকে এসে দা দিয়ে ছালেককে কোপ দেয়। ওই কোপ তার কোলে থাকা দুর্জয়ের মাথায় লাগে এবং গভীরভাবে ক্ষত হয়। পরে দুর্জয়কে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মধ্যনগর থানার ওসি নির্মল দেব জানান, ছালেক মিয়া জয়নালের বিরুদ্ধে তার ছেলেকে হত্যার অভিযোগ তুলেছেন। কিন্তু জয়নাল তা অস্বীকার করেছে।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার