মণিরামপুরে শারদীয় দুর্গোৎসব আনন্দমুখর পরিবেশে পালনে বদ্ধপরিকর বিএনপি
‘হিন্দু-মুসলিম ভাই ভাই, আমাদের কোনো বিভেদ নাই’ স্লোগানকে সামনে রেখে রবিবার (৬ অক্টোবর) সন্ধ্যায় চাঁদপুর-মাঝিয়ালিতে সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। খেদাপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে চাঁদপুর-মাঝিয়ালি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন।
ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক শামছুজ্জামানের সভাপতিত্বে ও থানা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মুক্তার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সামবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তুলসি বসু, সাধারণ সম্পাদক তরুণ কুমার শীল, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাই, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মফিজুর রহমান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মুক্তিযোদ্ধা আকতার হোসেন খান, অ্যাডভোকেট মকবুল ইসলাম, সন্তোষ স্বর, খান শফিয়ার রহমান, গনি মোড়ল, খেদাপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক আলমগীর হোসেন, নজমুছ শাহাদাত, আজিবর রহমান, হরিহরনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক গাজী আব্দুস সাত্তার, পৌর যুবদলের আহ্বায়ক আব্বাস উদ্দিন প্রমুখ।
সামবেশের প্রধান অতিথি শহীদ ইকবাল হোসেন বলেন, যে কোন মূল্যে শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে পালন করতে বদ্ধপরিকর বিএনপি।
T.A.S / জামান
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস
দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন
নেত্রকোণার দুর্গাপুরে বিরিশিরি ইউনিয়নে আদিবাসীদের পছন্দের প্রার্থী আনোয়ার হোসেন খান
মাদারীপুরের ঐতিহ্যবাহী শকুনি লেক বাঁচানোর দাবিতে মানববন্ধন
স্কুল ছাত্রী তানজিন হত্যাকান্ড, সিএনজি চালক সুমনই ধর্ষণ ও হত্যা করে তাজমিনকে-পুলিশ
পঞ্চগড়ে ত্রিস্রোতা বদেশ্বরী মন্দিরে মহালয়ার পূর্ণ্যস্নান ও পূজার্চনায় হাজারো পূর্নার্থীর ঢল
ডেঙ্গু প্রতিরোধে আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপার ভাইজারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন
মির্জাগঞ্জে ৮৩ নং পশ্চিম কাকড়াবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত