ঢাকা শনিবার, ৪ জুলাই, ২০২৬

দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকলটি পুনরায় চালুর চেষ্টা চলছে


মাসুদ রেজা হাই, দিনাজপুর photo মাসুদ রেজা হাই, দিনাজপুর
প্রকাশিত: ৭-১০-২০২৪ দুপুর ৩:৫৪

দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকলটি পুনরায় চালুর ব্যাপারে সর্বাত্মক চেষ্টা করা হবে বলে এলাকাবাসীকে আশ্বস্ত করেছেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান ড. লিপিকা ভদ্র। জানা গেছে, রবিবার (৬ অক্টোবর) চিনিকলের অতিথি ভবনে শ্রমিক-কর্মচারী, আখচাষি ও সর্বস্তরের ছাত্র-জনতার সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

এ সময় এলাকাবাসী সেতাবগঞ্জ চিনিকল পুনরায় চালুসহ চলমান আন্দোলন এবং চিনিকলের বিভিন্ন সম্ভাবনাময় দিকগুলো তুলে ধরেন। এর আগে দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকল পরিদর্শনে আসেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান। তিনি চিনিকলের অতিথি ভবনে শ্রমিক-কর্মচারী, আখচাষি ও সর্বস্তরের ছাত্র-জনতার সঙ্গে মতবিনিময় করেন। সকলের বক্তব্য শুনে মিলটি পুনরায় চালুর ব্যাপারে সর্বাত্মক চেষ্টা করার বিষয়ে আশ্বস্ত করেন ড. লিপিকা।

মতবিনিময় শেষে তিনি বন্ধ সেতাবগঞ্জ চিনিকলের কারখানা পরিদর্শন করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সাইফুল হুদা, সেতাবগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালাক আবুল বাশার, জেলা বিএনপির সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম, আখচাষি আব্দুল্লাহ আল মামুন, সেতাবগঞ্জ চিনিকল পুর্নচালনা আন্দোলন পরিষদের আহ্বায়ক বদরুদ্দোজা বাপান, সদস্য সচিব ইসমাইল হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।

T.A.S / জামান

সংরক্ষিত নারী এমপি সুলতানা জেসমিন জুইকে নাজিরপুরে গণসংবর্ধনা

চিকিৎসকদের হয়রানি বন্ধ ও বৈধ মালিকানা ফিরিয়ে দেওয়ার দাবিতে কেরানীহাটে মানববন্ধন

বেনাপোলে নিন্মমানের ফুড সাপ্লিমেন্ট আমদানি: রফাদফায় খালাস চেষ্টা

বেনাপোল বন্দরে শুল্ক ফাঁকির মচ্ছব,রাজস্ব ঘাটতি ৪৭৩১ কোটি টাকা

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ বন্ধের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও সমাবেশ

পূর্ব-সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে ১০ জেলে আটক, কাঁকড়াসহ নৌকা জব্দ

দাউদকান্দি উপজেলা বিএনপির কাউন্সিল ১ আগস্ট, সভাপতি-সম্পাদক পদে জমে উঠেছে প্রতিদ্বন্দ্বিতা

জন্মভূমি টানে ৪দশক পর পাকিস্তান থেকে ফিরলেন নুরু মিয়া কাজী

মুকসুদপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ভূরুঙ্গামারীতে দুধকুমার নদ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

শেরপুরে নিখোঁজের একদিন পর ধানখেতে মাটিচাপা অবস্থায় ইজিবাইকচালকের লাশ উদ্ধার

তারাগঞ্জে অজ্ঞাত ব্যক্তির লাশের খুলি ও হাড় উদ্ধার

সিংড়ায় পুকুর নিয়ে বিরোধ, গ্রামবাসীর বিরুদ্ধে মামলা দেয়ার অভিযোগ