তিন প্রতিষ্ঠানের ২৩ লক্ষাধিক টাকা বিদ্যুৎ বিল বকেয়া
জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির আক্কেলপুর জোনাল অফিসে উপজেলার তিনটি প্রতিষ্ঠানের ২৩ লক্ষাধিক টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। বকেয়া বিদ্যুৎ বিল পেতে একাধিকবার তাগাদাও দেয়া হয়েছে প্রতিষ্ঠানগুলোকে। প্রতিষ্ঠানগুলো হলো- আক্কেলপুর পৌরসভা, উপজেলা মডেল মসজিদ ও আক্কেলপুর থানা।
জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির আক্কেলপুর জোনাল অফিস সূত্রে জানা গেছে, আক্কেলপুর পৌরসভার ২০২১ সালের এপ্রিল মাস হতে ২০২৩ সালের এপ্রিল মাস এবং ২০২৪ সালের জুন মাস হতে সেপ্টেম্বর মাস পর্যন্ত ১৪ লাখ ৭২ হাজার ৫৬ টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। উপজেলা মডেল মসজিদের ২০২৩ সালের ফেব্রুয়ারি মাস থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত ৫ লাখ ৪২ হাজার ৩০৬ টাকা বিদ্যুৎ বকেয়া রয়েছে। আক্কেলপুর থানার ২০২৩ সালে জুন মাস হতে ২০২৪ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত ২ লাখ ৯১ হাজার ২৯৯ টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। প্রতিষ্ঠানের তিনটির বকেয়া মোট বিদ্যুৎ বিল হিসাব করলে দেখা যায়, এর পরিমাণ দাড়ায় ২৩ লাখ ৫ হাজার ৬৬১ টাকা।
জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির আক্কেলপুর জোনাল অফিসের ডিজিএম মোহা. আব্দুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানগুলোর বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। আক্কেলপুর পৌরসভা ও উপজেলা মডেল মসজিদের বিদুৎ বিল পরিশোধের জন্য লিখিতভাবে এবং আক্কেলপুর থানাকে মৌখিকভাবে জানানো হয়েছে।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মইনুল ইসলাম জানান, থানার বিদ্যুৎ বিলগুলো এসপি অফিস থেকে পরিশোধ করা হয়।
ইসলামিক ফাউন্ডেশনের আক্কেলপুর উপজেলার ফ্লিড সুপারভাইজার আব্দুর রউফ জানান, সরকারি সিদ্ধান্ত মোতাবেক মডেল মসজিদে ব্যবহৃত মোট বিদ্যুতের ১০০ ইউনিটের বিল সরকারিভাবে ও এর চেয়ে বেশি হলে বাড়তি ইউনিটের বিল স্থানীয়ভাবে সংগ্রহের মাধ্যমে মোট বিদ্যুৎ বিল পরিশোধের সিদ্ধান্ত নেয়া হয়। তবে স্থানীয়ভাবে কোনো টাকা সংগৃহীত না হওয়ায় বিদ্যুৎ বিলগুলো বকেয়া হয়েছে।
আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার ভারপ্রাপ্ত প্রশাসক মনজুরুল আলম বলেন, সম্প্রতি আমি আক্কেলপুর পৌরসভার দায়িত্ব নিয়েছি। বকেয়া বিদুৎ বিলগুলো দীর্ঘদিনের। দায়িত্ব নেয়ার পর চলতি বছরের দুই মাসের (এপ্রিল-মে) ১ লাখ ১৩ হাজার টাকা বিদ্যুৎ বিল দেয়া হয়েছে। অবশিষ্ট বকেয়া বিদ্যুৎ বিলগুলো পরিশোধের চেষ্টা চলছে।
এমএসএম / জামান
নিজ উদ্যোগে এগিয়ে চলছে মধ্য নিজপাড়া দুর্গা মন্দিরের উন্নয়ন কাজ
কালিহাতীতে ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২
ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা
রাণীনগরে পুলিশ চেকপোস্টের শুভ উদ্বোধন
সুন্দরবনের কটকায় পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, বনরক্ষীদের গুলিতে পিছু হটল দস্যুরা
মনপুরায় ইউপি সদস্যকে লোহার রড-পাইপ দিয়ে মারধরের অভিযোগ, আটক ২
মাদক প্রতিরোধে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবেঃ শেখ রেজাউল ইসলাম এমপি
পূর্বধলা সরকারি কলেজে বিক্ষোভ, ভোরে অধ্যক্ষের কক্ষে আগুন
নাচোল পৌর মেয়র বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে দোয়া প্রার্থী আলহাজ্ব মোঃ সামিউল আলম মানিক
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
শালিখায় শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি, প্রতিমা তৈরিতে ব্যস্ত ভাস্কররা
শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন,পটিয়ার ধলঘাট স্কুল এন্ড কলেজে দিনে চুরি