ব্র্যাক ব্যাংকের খিলগাঁও শাখা উদ্বোধন
গ্রাহকদের উন্নত, আধুনিক ও সুবিধাজনক ব্যাংকিং সেবা দিতে নতুন ও বড় পরিসরে খিলগাঁও শাখা উদ্বোধন করেছে ব্র্যাক ব্যাংক। সর্বাধুনিক এবং সেরা গ্রাহক সেবা দেওয়ার লক্ষ্যে এ শাখাটি বড় পরিসরে সুসজ্জিত করা হয়েছে। এর ফলে গ্রাহকরা এখন ব্র্যাক ব্যাংকের সঙ্গে আরও সহজ ও আনন্দদায়ক ব্যাংকিং সেবা উপভোগ করবেন।
বৃহস্পতিবার ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর এফ হোসেন খিলগাঁওয়ের শহীদ বাকী রোডে, হোল্ডিং- ৯০১, প্লট- ৫৮২, ব্লক- সি তে মানামা চন্দ্রদ্বীপে আনুষ্ঠানিকভাবে শাখাটির উদ্বোধন করেন।
এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক। সিনিয়র জোনাল হেড-নর্থ এ কে এম তারেক, সিনিয়র জোনাল হেড-সাউথ তাহের হাসান আল মামুন ও ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। জায়গাটি লাইফস্টাইল ব্র্যান্ড শপ, রেস্তোরাঁ, কফি শপ ও ব্যবসা-বাণিজ্যের জন্য বিখ্যাত।
খিলগাঁওয়ের এ বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ স্থানে শাখা ও প্রিমিয়াম ব্যাংকিং লাউঞ্জের নতুন আঙ্গিকে রূপান্তর অবকাঠামো আধুনিকায়নের মাধ্যমে উন্নত গ্রাহক সেবা নিশ্চিতের ব্যাপারে ব্র্যাক ব্যাংকের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।
১৮৭টি শাখা, ৫৩টি উপশাখা, ৩৩০টি এটিএম, ৪৫৬টি এসএমই ইউনিট অফিস এবং ১ হাজার ৮০টি এজেন্ট ব্যাংকিং আউটলেট নিয়ে বর্তমানে ব্র্যাক ব্যাংক বাংলাদেশের সবচেয়ে বিস্তৃত ব্যাংকিং নেটওয়ার্কগুলোর মধ্যে অন্যতম একটি।
T.A.S / T.A.S
আন্তর্জাতিক রিয়েল এস্টেট বিশেষজ্ঞ প্রতিনিধি দলের রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন
এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর
ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ
চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
হালাল পণ্যের রপ্তানি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে বিসিআইয়ের নীতিমালা প্রস্তাব
টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন
কমিউনিটি ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস
বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার