কাশিয়ানীতে ২০ বাড়িঘরে প্রতিপক্ষের ভাংচুর, লুটপাট
গোপালগঞ্জের কাশিয়ানীতে বর্তমান ও সাবেক ইউপি সদস্যের মধ্যে এলাকার আধিপত্য নিয়ে ২০টি বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। সোমবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের খায়েরহাট আস্তানাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে আব্দুল্লাহ মোল্যা (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানায়, এলাকার আধিপত্য নিয়ে বর্তমান ইউপি সদস্য আবু জাফর শিকদার ও সাবেক ইউপি সদস্য বদিউজ্জামান বতু গ্রুপের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে গত শনিবার রাতে ইউপি সদস্য জাফরের সমর্থক আরিফ শিকদারকে কুপিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষ। পূর্বের ওই ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকালে জাফর শিকদারের নেতৃত্বে তার লোকজন ঢাল-সড়কিসহ দেশীয় অস্ত্র নিয়ে বতু গ্রুপের সমর্থক মফিজ, কালু, ইউনুস, ফিরোজ, হান্নান, সামাদ, আহাদ, ফরহাদ, মাসুদ, সাকিব শেখ, ইকবাল, মনির, কামরুল, ফারুক শিকদারের ঘরবাড়িতে ব্যাপক ভাংচুর চালায়। এসব ঘরে থাকা টিভি, ফ্রিজ, স্বর্ণালংকার, মালামাল, নগদ টাকা লুটপাট করে হামলাকারীরা। পরে খবর পেয়ে কাশিয়ানী ও মুকসুদপুর থানা পুলিশ এবং কাশিয়ানী সেনাবাহিনীর টহল দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউদ্দিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকার আধিপত্য নিয়ে দুপক্ষের মধ্যে এ ঘটনা ঘটে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।
T.A.S / জামান
ভূরুঙ্গামারীতে নদীভাঙন ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক
লোহাগড়ায় বাকপ্রতিবন্ধী কিশোরীকে ইজিবাইকে তুলে ধর্ষণ: আসামি গ্রেফতার মাত্র ১ ঘণ্টায়
জুড়ীতে স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশন কমিটি গঠন সভাপতি মুজিবুর, সম্পাদক হান্নান
গাজীপুর তুরাগ নদীতে গান বাজিয়ে প্রকাশ্য মদ পান
বিরামপুরে বাস চাপায় সিএনজি যাত্রী নিহত
অপরাধ প্রতিরোধে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট স্থাপন ও অতিরিক্ত ফোর্স মোতায়েন
ঠাকুরগাঁও সীমান্তে শিশুসহ ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা
বোদায় ইউনিয়ন বিএনপি দুই নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ
কুমিল্লায় ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
বর্ষার আগে দুই সপ্তাহের বিশেষ মশক নিধন কর্মসূচি শুরু হবে: রাসিক প্রশাসক
চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপারের নেতৃত্বে বিশেষ অভিযান: গ্রেপ্তার ২১, উদ্ধার ইয়াবা-গাঁজা ও চোলাই মদ
ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার