ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

বালাগঞ্জে নিয়মবহির্ভূতভাবে প্রাথমিক শিক্ষা কমিটি গঠন


বালাগঞ্জ প্রতিনিধি photo বালাগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৭-১০-২০২৪ বিকাল ৫:৩১

বালাগঞ্জে নিয়মবহির্ভূতভাবে গঠন করা হয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি। গত ১০ সেপ্টেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পূর্বের সকল উপজেলার প্রাথমিক শিক্ষা কমিটি বাতিল করে নতুন অ্যাডহক কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করে। 

প্রজ্ঞাপনে দেয়া কাঠামোর 'জ' নং-এ বলা হয়েছে, নিকটস্থ প্রাথমিক বিদ্যালয়ের দুজন প্রধান শিক্ষক (একজন মহিলা ও একজন পুরুষ) ও নিকটস্থ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষককে সদস্য হিসেবে কমিটির আহ্বায়ক অর্থাৎ উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীত করবেন।

কিন্তু বালাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটিতে দেখা গেছে, উপজেলা সদর থেকে অনেকটা দূরের দেওয়ানবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম, রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা বেগম এবং আদিত্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতিকুর রহমানকে উপজেলা শিক্ষা কমিটির সদস্য করা হয়েছে।

অথচ প্রজ্ঞাপনে স্পষ্ট লেখা রয়েছে সদস্য হিসেবে নিকটস্থ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মনোনীত করার জন্য। খোজ নিয়ে জানা যায়, নিকটস্থ প্রাথমিক বিদ্যালয় গুলোর মধ্যে রাধাকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালাগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম গৌরীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। অথচ এ বিদ্যালয়গুলো থেকে শিক্ষক মনোনীত না করে নিয়ম বহির্ভূতভাবে দূরবর্তী বিদ্যালয় গুলোর শিক্ষকদের মনোনীত করা হয়েছে। যা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের স্পষ্ট লঙ্ঘন। 

এ ব্যাপারে বালাগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা ও কমিটির সদস্য সচিব আব্দুর রকিব ভূঁইয়া বলেন, এটা আমার কাছে নিয়ম বর্হিভূত মনে হয় নাই। আমরা যদি নিকটস্থে সন্তুোষ জনক প্রতিনিধি না পাই, তখন তো পাশ্ববর্তীতে যেতে হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীত করেছেন আমি কমিটি করেছি এখানে আমার দায়বদ্ধতা কি ? 

নির্দেশনা মেনে কমিটি হয়েছে কিনা- প্রশ্নের জবাব না দিয়ে বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কমিটির আহ্বায়ক মারিয়া হক জানান, সার্বিক বিষয় বিবেচনা করে এই দুটি স্কুলের প্রধান শিক্ষককে মনোনীত করেছেন।

T.A.S / জামান

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার