এক দফা দাবিতে দিনাজপুরে নার্সিং কর্মকর্তা-শিক্ষার্থীদের কর্মবিরতি
এক দফা দাবিতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং কর্মকর্তা ও নার্সিং শিক্ষার্থীরা কর্মবিরতি পালন করেছেন। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর (ডিজিএনএম) ও বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের (বিএনএমসি) সকল পদে যোগ্য নার্সদের পদায়নের এক দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ অংশ হিসেবে দিনাজপুরে তারা এ কর্মবিরতি কর্মসূচি পালন করেন।
মঙ্গলবার (৮ অক্টোবর) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের সামনে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল শাখার প্রয়োজনে এ কর্মবিরতি পালন করা হয়। একই দাবিতে ২৫০ শয্যাবিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতালের নার্সিং কর্মকর্তা ও দিনাজপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজের শিক্ষার্থীরা সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন।
এ সময় তারা নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ থেকে সকল ক্যাডার কর্মকর্তাকে অপসারণপূর্বক উক্ত পদগুলোয় নার্সিং কর্মকর্তাদের পদায়নের এক দফা দাবি মেনে নেয়ার আহবান জানান।
গত ৬ অক্টোবর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক সাময়িকভাবে দুজন নার্সিং কর্মকর্তাকে অধিদপ্তরে পরিপূর্ণভাবে পদায়ন না করে নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্বে পদায়ন করা হয়। এতে সকল নার্স, মিডেওয়াইফ, শিক্ষার্থীগণ এবং সংস্কার পরিষদ হতাশ। উপরোন্তু অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) নাসির উদ্দিনকে অধিদপ্তর হতে প্রত্যাহার করে উক্ত পদে এবং মহাপরিচালক পদে এখনো যোগ্য ও অভিজ্ঞ নার্স পদায়ন করা হয়নি। এর পরিপ্রেক্ষিতে তাদের এক দফা দাবি পূরণে কেন্দ্রীয় সংস্কার পরিষদ কর্তৃক ৮ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৪ ঘণ্টা কর্মবিরতি কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। অবিলম্বে তাদের এক দফা না মানলে আগামীতে আরো বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
আন্দোলনকারীরা ‘আমার সোনার বাংলায়-নার্স কেন রাস্তায়’, ‘ডিজিএনএমের সকল পদে যোগ্য নার্সদের পদায়ন হবে‘, ‘ডিএনএমসির সকল পদে যোগ্য নার্সদের পদায়ন হবে’, ‘তোমার আমার ঠিকানা ডিজিএনএমের আঙিনা’ স্লোগানসহ বিভিন্ন স্লোগান দেন।
এ সময় বক্তব্য রাখেন- নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল শাখার আহ্বায়ক বেনজামিন দাস, সদস্য সচিব রাখী আকতার, দিনাজপুর নার্সিং কলেজের অধ্যক্ষ মোছা. কোহিনুর বেগম, নার্সিং কলেজের প্রভাষক শাহিদা খানম, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং কর্মকর্তা শামসুন নাহার, দিনাজপুর নার্সিং কলেজের ইন্সট্রাক্টর আয়শা সিদ্দিকা, শিখা বিশ্বাস, নার্সিং শিক্ষার্থী মো. ইব্রাহিম খলিল প্রমুখ।
T.A.S / জামান
খালিয়াজুরীতে ২৫০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারী আটক
সংরক্ষিত নারী এমপি সুলতানা জেসমিন জুইকে নাজিরপুরে গণসংবর্ধনা
চিকিৎসকদের হয়রানি বন্ধ ও বৈধ মালিকানা ফিরিয়ে দেওয়ার দাবিতে কেরানীহাটে মানববন্ধন
বেনাপোলে নিন্মমানের ফুড সাপ্লিমেন্ট আমদানি: রফাদফায় খালাস চেষ্টা
বেনাপোল বন্দরে শুল্ক ফাঁকির মচ্ছব,রাজস্ব ঘাটতি ৪৭৩১ কোটি টাকা
গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ বন্ধের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও সমাবেশ
পূর্ব-সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে ১০ জেলে আটক, কাঁকড়াসহ নৌকা জব্দ
দাউদকান্দি উপজেলা বিএনপির কাউন্সিল ১ আগস্ট, সভাপতি-সম্পাদক পদে জমে উঠেছে প্রতিদ্বন্দ্বিতা
জন্মভূমি টানে ৪দশক পর পাকিস্তান থেকে ফিরলেন নুরু মিয়া কাজী
মুকসুদপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ভূরুঙ্গামারীতে দুধকুমার নদ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
শেরপুরে নিখোঁজের একদিন পর ধানখেতে মাটিচাপা অবস্থায় ইজিবাইকচালকের লাশ উদ্ধার