নাঙ্গলকোট সরকারি কলেজের অধ্যক্ষের পদত্যাগ দাবিতে বিক্ষোভ সমাবেশ
কুমিল্লার নাঙ্গলকোটে হাছান মেমোরিয়াল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. মজিবল হায়দারের বিরুদ্ধে টাকা আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগে কলেজের ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ সমাবেশে ছাত্ররা অভিযোগ করে বলেন কলেজের অধ্যক্ষ উপবৃত্তির শিক্ষার্থীদের বিপরীতে প্রাপ্ত টিউশন ফি উত্তোলন করেন, যা সরকারি কলেজের ক্ষেত্রে নিয়ম নেই। ২০২৩-২৪ অর্থবছরে ৭ লাখ টাকার মালামাল ক্রয় না করেই ভুয়া ভাউচারের মাধ্যমে টাকা আত্মসাৎ করেন। উপজেলা পরিষদের দেয়া মাঠ ভরাটের দুই লাখ টাকা, রিসিটবিহীন রেজিঃকার্ড, সার্টিফিকেট, প্রশংসাপত্র বিতরণে অর্থ গ্রহণ, কলেজের পুরাতন ছাত্রাবাস টেন্ডার ছাড়া নিলাম দিয়ে টাকা গ্রহণ, উপাধ্যক্ষ না থাকলেও তার নামে ভাতা উত্তোলন এবং শিক্ষার্থী ও শিক্ষার্থীদের অভিবাবকদের সাথে অসৌজন্যমূলক আচারণ করেছেন।
তার অনিয়মের প্রতিবাদ করার কারণে কলেজের প্রধান হিসাব সহকারী মনির হোসেনকে বাধ্যতামূলক চাকরি থেকে অব্যাহতি এবং প্রদীপ দাসকে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানোর অভিযোগ রয়েছে। অধ্যক্ষের অনিয়ম ও দুর্নীতির কারণে তাকে অতিসত্বর কলেজ থেকে পদত্যাগ করার জন্য ছাত-ছাত্রীদের পক্ষ থেকে জোর দাবি উঠেছে। এ সময় অদক্ষের কক্ষে আন্দোলনকারীরা তালা ঝুলিয়ে দেন।
T.A.S / জামান
গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত