সিরাজগঞ্জে প্রথম স্থান অর্জন করল রায়গঞ্জের ধামাইনগর ইউনিয়ন পরিষদ
সিরাজগঞ্জ জেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ কার্যক্রমে প্রথম স্থান অর্জন করেছে রায়গঞ্জের ধামাইনগর ইউনিয়ন পরিষদ। মঙ্গলবার (৮ অক্টোবরÑ শহীদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসে প্রথম স্থান অর্জনকারী রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মো. রোজিন পলাশের হাতে সম্মাননা তুলে দেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ তোফাজ্জল হোসেন।
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে জেলার ৮৩টি ইউনিয়নের মধ্যে ও রায়গঞ্জ উপজেলায় এ নিয়ে তৃতীয়বারের ন্যায় প্রথম স্থান অর্জন করল ধামাইনগর ইউনিয়ন পরিষদ। রায়গঞ্জের ধামাইনগর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) রোজিন পলাশ যোগদানের পর তিনি জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম বেগবান করতে নানা উদ্যোগ নেন। এরই অংশ হিসেবে ০-১ বছর মেয়াদি জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের ক্ষেত্রে ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও গ্রামপুলিশ সদস্যদের উদ্বুদ্ধকরণের মাধ্যমে একটি প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করেন। এছাড়াও তিনি বিভিন্ন সেমিনার-ওয়ার্কশপে জন্ম ও মৃত্যু নিবন্ধনের গুরুত্ব তুলে ধরে সব শ্রেণি-পেশার মানুষকে উৎসাহিত করেন। এরই ফলশ্রুতিতে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে তারা জেলায় প্রথম স্থান অর্জন করেন।
গত দুই বছর ধরে তাদের শ্রেষ্ঠত্ব ধরে রাখল ধামাইনগর ইউনিয়ন পরিষদ। এই শ্রেষ্ঠত্ব পাওয়ার বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাইসুল হাসান সুমন বলেন, ইউনিয়নের বাসিন্দাদের খুব সহজে জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ দিতে নানা পদক্ষেপ গ্রহণ করেছি। জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ করলেই নিশ্চিত পুরস্কার বিতরণ করেছি। আমাদের একটাই লক্ষ্য ছিলে, সেটা হলো কিভাবে সাধারণ মানুষের মাঝে সবচেয়ে সহজে ভোগান্তি ছাড়াই সেবা পৌঁছে দেয়া যায়।
T.A.S / জামান
নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি
নোয়াখালীর সীমান্তে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবি, হামলা ও লুটপাটের অভিযোগ
বারহাট্টায় সচেতনতামূলক বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত
শেরপুরে স্মৃতিতে, চেতনায় ও প্রেরণায় গানে গানে জুলাই শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
জুলাই গণঅভ্যুত্থান ঐক্যবদ্ধ সংগ্রামের এক গৌরবময় স্মারক: দিপ্তী
শান্তিগঞ্জে বসতঘরে হামলা, লুটপাট ও দখলের অভিযোগে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা।
শিক্ষার মান উন্নয়নে কারফা পাবলিক একাডেমিতে মতবিনিময় সভা
তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।
চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন
আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ
পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ
পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ