ধামইরহাটে নার্স ও মিডওয়াইফারিদের এক দফা দাবিতে কর্মবিরতি পালন
নওগাঁর ধামইরহাটে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট, রেজিস্ট্রার পদ হতে প্রশাসন ক্যাডারদের অপসারণপূর্বক উক্ত পদগুলোতে উচ্চশিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্সদের পদায়নের এক দফা দাবিতে কর্মবিরতি পালন করেছেন ধামইরহাটের নার্স ও মিডওয়াইফারিগণ।
নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ ধামইরহাট শাখার আয়োজনে মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই কর্মবিরতি পালন করা হয়।
কর্মবিরতি পালনকালে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদ ধামইরহাট শাখার আহ্বায়ক বিউটি বেগম এবং আহ্বায়ক সদস্য সচিব তারাজুল ইসলাম এক দফা দাবি তুলে ধরে বলেন, সারাদেশের ন্যায্য নার্সিং ও মিডওয়াইরিদের এক দফা দাবি অনুযায়ী নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট, রেজিস্ট্রার পদ হতে প্রশাসন ক্যাডারদের অপসারণ করে উক্ত পদগুলোতে আজকের মধ্যে উচ্চশিক্ষিত, দক্ষ এবং অভিজ্ঞ নার্সদের পদায়ন না করলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। ’
এ সময় তাদের এই যৌক্তিক প্রাপ্য দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
T.A.S / জামান
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান