ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

দামুড়হুদায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন


জাহাঙ্গীর আলম, দামুড়হুদা photo জাহাঙ্গীর আলম, দামুড়হুদা
প্রকাশিত: ৮-১০-২০২৪ বিকাল ৭:৭

চুয়াডাঙ্গার দামুড়হুদায় চুয়াডাঙ্গা সদর সহকারী জজকোর্টের সেরেস্তাদার নূরুল হকের দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করছেন উপজেলার চিৎলা, গোবিন্দহুদা ও মুক্তারপুর গ্রামের ভুক্তভোগীগণ। মঙ্গলবার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার দামুড়হুদা-কার্পাসডাঙ্গা সড়কের গোবিন্দহুদা মাধ্যমিক বিদ্যালয়ের পাশে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তরা বলেন, নুরুল হক (৫৭) আদালতে চাকরির সুবাদে নিজ স্বার্থসিদ্ধির জন্য ও আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে স্থানীয় নেতাদের সাথে আঁতাত করে গত ১৫ বছর যাবৎ ক্ষমতার প্রভাব খাটিয়ে জায়গাজমি দখল, ফসলি জমির মাটি বালু উত্তোলন ও গ্রামের মসজিদ কমিটির তহবিলের ৬ লাখ টাকা আটকে রাখার প্রতিবাদ করায় চিৎলা, গোবিন্দহুদা ও মুক্তারপুর গ্রামের নিরীহ সাধারণ মানুষের নামে একের পর এক মিথ্যা মামলা দিয়ে সবাইকে হয়রানি করে আসছেন। এলাকায় তার নাম হয়ে গেছে ভূমিদস্যু ও মামলাবাজ নূরুল হক পেশকার। আমরা ভুক্তভোগীগণ নুরুল হক পেশকারের দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা থেকে মুক্তি পাওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মানববন্ধনের বক্তব্য রাখেন- দামুড়হুদা সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য মতিয়ার রহমান, মাসুদ বিল্লা মন্টু, রিফাত রহমান, খাজা আহাম্মেদ, ওয়াসিম আকরাম, খবির উদ্দিন, ফজিলা খাতুন, রাবেয়া খাতুন প্রমুখ।

এ সময় মামলায় ভুক্তভোগী ২২ আসামিসহ গ্রামের দুই শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

T.A.S / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ