ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কার্পাসডাঙ্গা ইউপির ৮নং ওয়ার্ডের মেম্বার দুই মাস যাবৎ পরিষদে অনুপস্থিত : নাগরিক ভোগান্তি চরমে


জাহাঙ্গীর আলম, দামুড়হুদা photo জাহাঙ্গীর আলম, দামুড়হুদা
প্রকাশিত: ৮-১০-২০২৪ বিকাল ৭:১৩

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের মেম্বার নুর মোহাম্মদ ভণ্ড দীর্ঘ দুই মাস পরিষদে অনুপস্থিত রয়েছেন। এতে সংশ্লিষ্ট ওয়ার্ডের জনসাধারণের নাগরিক সেবা নিতে ও প্রয়োজনীয় কাগজপত্রে মেম্বরের স্বাক্ষর নিতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ১০টার দিকে মেম্বরের কাছে প্রয়োজনীয় কাগজে স্বাক্ষর নিতে আসেন হুদাপাড়া গ্রামের ইসা হকের ছেলে ইমদাদুল, শিক্ষক আনসার আলীর ছেলে জাহাঙ্গীর, সিরাত আলীর ছেলে মিলন, আকবর আলী মেগার ছেলে খোকন, জালালের ছেলে মিলনসহ বেশ কয়েকজন। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অপেক্ষা করেও পরিষদে দেখা মেলেনি মেম্বর নুর মোহাম্মদ ভণ্ডর। পরে হতাশ হয়ে বাড়ি ফেরেন তারা।

এ বিষয়ে জানতে নুর মোহাম্মদ ভগুর মুঠোফোনে কল করলেও তা বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে জানতে কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. করিমের সাথে কথা বললে তিনি জানান, গত ৫ আগস্টের পর থেকেই নুর মোহাম্মদ ভগু মেম্বার পরিষদে অনুপস্থিত।

এ বিষয়ে জানতে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ মহলের সাথে কথা বললে তিনি জানান, বিষয়টি আমি অবগত রয়েছি। সংশ্লিষ্ট ঊর্ধ্বর্তন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট পাঠানো হয়েছে। বাকিটা তদন্তসাপেক্ষে আইনগতভাবে যে ব্যবস্থা হবে, সেটা ঊর্ধ্বর্তন কর্তৃপক্ষের বলে জানান তিনি।

T.A.S / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ