পাঁচবিবিতে পূজা উপলক্ষে ৮৮ ফাউন্ডেশনের উপহারসামগ্রী বিতরণ
জয়পুরহাটের পাঁচবিবিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গরিব-অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে এসএসসি-৮৮ ফাউন্ডেশনের উপহারসামগ্রী বিতরণী অনুষ্ঠান বুধবার (৯ অক্টোবর) বেলা ১১টায় কেন্দ্রীয় বারোয়ারী মন্দিরে অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে লালবিহারী সরকারি উচ্চ বিদ্যালয় ও নছির মণ্ডল বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি-৮৮ ফাউন্ডেশনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী শ্যামল কুমার কুণ্ডু।
সভায় বক্তব্য রাখেন- উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বাবু পরমেশ্বর মাহাতো। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সম্পাদক সুবাস চন্দ্র দাস, বণিক সমিতির সভাপতি মো. তাইজুল ইসলাম, ৮৮ ফাউন্ডেশনের সভাপতি মনোয়ার হোসেন চৌধুরী, বণিক সমিতি ও ফাউন্ডেশনের সম্পাদক জীবন কৃষ্ণ সরকার বাপ্পী, ফাউন্ডেশনের উপদেষ্টা ও সাংবাদিক শফিকুল আলম চৌধুরী বিপ্লব, কোষাধ্যক্ষ নূর আলম, সদস্য নবিনা বেগম, রমজান আলী, সোহেল প্রমুখ।
সভা শেষে উপজেলার শতাধিক গরিব-অসহায় ও প্রতিবন্ধীর মাঝে চাল, ডাল, তেল, লবণ, শাড়ি, লুঙ্গি উপহার বিতরণ করা হয়।
T.A.S / জামান
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার