দিনাজপুরে এবার ১২১৪ মণ্ডপে দুর্গাপূজা
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয়া দুর্গাপূজায় সরব হয়ে উঠেছে উত্তরের সীমান্তঘেঁষা জেলা দিনাজপুর। বুধবার (৯ অক্টোবর) মহাষষ্ঠীর মধ্যদিয়ে শুরু হয়েছে এ উৎসব।
এরই মধ্যে ঢাকের বাদ্য আর প্রতিমা তৈরিতে কারিগরদের ব্যস্ততা জানান দিচ্ছে দেবী দুর্গার আগমনী বার্তা। এই উৎসবকে কেন্দ্র করে প্রতিমা শিল্পীরা কল্পনায় দেবী দুর্গার অনিন্দ্যসুন্দর রূপ দিতে ব্যস্ত সময় পার করছেন। রংতুলির আঁচড়ে প্রতিমাকে ফুটিয়ে তোলার কাজ শেষ পর্যায়ে। অনেক পূজামন্দিরের সব কাজ শেষ হয়েছে। চলছে ডেকোরেশনসহ অনান্য সাজসজ্জা, গেট, মণ্ডপ আর পরিষ্কার-পরিচ্ছন্নের কাজ।
এবার দিনাজপুর জেলায় ১ হাজার ২১৪ মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে। শহরের বিভিন্ন শপিংমলে পূজার আমেজ বৃদ্ধি পাওয়ার সাথে বেড়েছে কেনাকাটার ভিড়। এবার দেবীর আগমন ঘটবে 'দোলায়'। শাস্ত্রমতে, দোলায় আগমনের অর্থ পৃথিবীতে মড়ক দেখা দিতে পারে। রোগ, প্রাকৃতিক দুর্যোগ কিংবা হানাহানিতে প্রাণহানির ঘটনা ঘটতে পারে। দেবী গমন করবেন ঘোটকে অর্থাৎ ঘোড়ায়। এর ফলে সামাজিক বিশৃঙ্খলা, অরাজকতা, অস্থিরতা দেখা দিতে পারে।
দিনাজপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু জানান, এ বছর জেলায় ১ হাজার ২১৪ মণ্ডপে আয়োজন করা হচ্ছে শারদীয়া দুর্গোৎসব।
প্রতিমাশিল্পীদের নিপুণ আঁচড়ে তৈরি হয়েছে প্রতিমা। মাটির কাজ শেষের পর রংতুলির আঁচড়ে বর্ণিলভাবে প্রতিমার রূপ দেয়া হয়। নিজের সন্তানের মতো অতি ভালোবাসায় তৈরি করা হয় দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, গণেশ, অসুর ও শিবের মূর্তি। প্রতিমা গড়া শেয়ে রংতুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয় অবয়ব। ফুটিয়ে তোলা হয় নাক-চোখ-মুখ। হৃদয়ের ভালোবাসায় চলছে প্রতিমার সাজসজ্জার কাজ।
জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার জানান, বোধন শেষে ৯ অক্টোবর ষষ্ঠীপূজা এবং আগামী ১৩ অক্টোবর শুভ বিজয়া দশমীর মধ্যদিয়ে এবারের শারদীয়া দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শেষ হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন করতে প্রশাসন সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
T.A.S / জামান
খালিয়াজুরীতে ২৫০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারী আটক
সংরক্ষিত নারী এমপি সুলতানা জেসমিন জুইকে নাজিরপুরে গণসংবর্ধনা
চিকিৎসকদের হয়রানি বন্ধ ও বৈধ মালিকানা ফিরিয়ে দেওয়ার দাবিতে কেরানীহাটে মানববন্ধন
বেনাপোলে নিন্মমানের ফুড সাপ্লিমেন্ট আমদানি: রফাদফায় খালাস চেষ্টা
বেনাপোল বন্দরে শুল্ক ফাঁকির মচ্ছব,রাজস্ব ঘাটতি ৪৭৩১ কোটি টাকা
গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ বন্ধের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও সমাবেশ
পূর্ব-সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে ১০ জেলে আটক, কাঁকড়াসহ নৌকা জব্দ
দাউদকান্দি উপজেলা বিএনপির কাউন্সিল ১ আগস্ট, সভাপতি-সম্পাদক পদে জমে উঠেছে প্রতিদ্বন্দ্বিতা
জন্মভূমি টানে ৪দশক পর পাকিস্তান থেকে ফিরলেন নুরু মিয়া কাজী
মুকসুদপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
ভূরুঙ্গামারীতে দুধকুমার নদ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
শেরপুরে নিখোঁজের একদিন পর ধানখেতে মাটিচাপা অবস্থায় ইজিবাইকচালকের লাশ উদ্ধার