পূর্বধলার ঘাগড়ায় বন্যার্তদের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ
নেত্রকোনার পূর্বধলায় বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার (৯ অক্টোবর) উপজেলার ঘাগড়া ইউনিয়ন পরিষদের কাপাশিয়া এলাকায় ৫০০ জনের মাঝে সেনাবাহিনীর পক্ষ থেকে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, সয়াবিন তেল, ছোট বাচ্চাদের ল্যাকটোজেন ওয়ান, টু, থ্রি গুড়াঁদুধ, ছোট বাচ্চাদের কাপড়, মহিলাদের জন্য কাপড় এবং পুরুষদের জন্য টি-শার্ট।
বাংলাদেশ সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের ৭৭ ব্রিগেডের অধীন নেত্রকোনা জেলায় দায়িত্বরত ৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর জিসানুল হায়দারের তত্ত্বাবধানে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন নেত্রকোনা জেলায় দায়িত্বরত ৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর জিসানুল হায়দার।
তিনি জানান, গত কয়েক দিন ধরে অব্যাহত বর্ষণ ও বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়ে পানির নিচে তলিয়ে যাওয়ার সংবাদ পেয়ে পূর্বধলা আর্মি ক্যাম্প হতে টহল দল ঘটনাস্থল পরিদর্শন করে। স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে পানিবন্দি ৫০০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণসামগ্রী বিতরণের সময় পূ্র্বধলা অস্থায়ী সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার শহিদ উল্লাহ ভূঁইয়া, ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম মাজহারুল ইসলাম রানাসহ ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে রান্না করা খাবার বিতরণ করার পাশাপাশি বন্যাদুর্গতের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়।
T.A.S / জামান
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ