ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সাটু‌রিয়ায় ট্রাক খাদে পড়ে শ্রমিক নিহত, চালকসহ আহত ৩


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৯-১০-২০২৪ দুপুর ৪:৩৮

মানিকগঞ্জের সাটুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ইটবোঝাই একটি ট্রাক খাদে পড়ে ওমর আলী (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাকের চালকসহ আহত হয়েছে আরো তিনজন। বুধবার (৯ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার ধানকোড়া ইউনিয়নের তারাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- ট্রাকচালক ফয়সাল, শ্রমিক আবু বক্কর সি‌দ্দিক এবং সুমন। নিহত ও আহতদের বাড়ি গাজীপু‌রের কা‌শিমপুরের কোড্ডা এলাকায়।

আহত শ্রমিক সুমন জানান, তারাবা‌ড়ীর মামুন ব্রিকস থেকে ট্রাকে ইট ভ‌র্তি করে গা‌জীপুরে যা‌চ্ছিল ট্রাক‌টি। তারাবা‌ড়ী এলাকায় সরু রাস্তা দিয়ে ব্রিজে ওঠার সময় ট্রাক‌টি নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে পাশের খাদে পড়ে পানিতে ডুবে যায়। এ সময় ড্রাইভারসহ তারা তিনজন বের হতে পারলেও ট্রাকের উপরে থাকা ওমর আলী ট্রাকের নিচে চাপা পড়েন। অনেক চেষ্টার পরও তাকে পা‌নির নিচ থেকে বের করা যায়নি। সেখানেই তিনি মারা যান।

স্থানীয়রা জানান, এই সরু রাস্তা দিয়ে সাধারণ মানুষের চলাচল কষ্টকর। সেখান দিয়ে কিভাবে ইটের ট্রাক চলাচল করে। এলাকাবাসী বারবার নিষেধ করার পরও ইটভাটার মালিক তাতে কোনো গুরুত্ব দেন না। এখানে ইটভাটা বন্ধ না হলে এমন দুর্ঘটনা বন্ধ করা সম্ভব নয়।

সাটু‌রিয়া ফায়ার সার্ভিস ওয়্যার হাউস ইন্সপেক্টর মো. ম‌জিবর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্বিসকর্মীরা উদ্ধারকাজ শুরু করে। কিন্তু রাস্তাটি সরু হওয়ায় রেকার ‌ঢুকতে না পারায় ট্রাক সরাতে সময় লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় দীর্ঘ সাড়ে তিন ঘণ্টা পর নিহত শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়।

T.A.S / জামান

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত