ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

সরকারি খাসপুকুরের মাছ চুরি করে বিক্রি করল জলদস্যুরা


গোবিন্দগঞ্জ প্রতিনিধি photo গোবিন্দগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৯-১০-২০২৪ বিকাল ৫:৮

গোবিন্দগঞ্জের দেওনালা গ্রামের খাসপুকুরে সরকারিভাবে ছেড়ে দেয়া মাছ রাতের আঁধারে চুরি করে বিক্রি করছে গ্রামের জলদস্যুরা। সোমবার (৭ অক্টোবর) ভোর ৫টার দিকে গ্রামবাসীর তথ্যানুযায়ী দেওনালা গ্রামে উপস্থিত হয়ে তার প্রমাণ পাওয়া যায়।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাৎক্ষণিক বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রে ফোন করলে সেখানে পুলিশ উপস্থিত হয়। পুলিশের সাথে খারাপ আচরণ করে পেশীশক্তির মাধ্যমে সেখান থেকে মাছের গাড়ি পলাশবাড়ী নিয়ে বিক্রি করা হয়।

জানা গেছে, তারা ওই গাড়ির মাছ প্রায় দুই লাখ টাকায় বিক্রি করে। একই গ্রামের আ. মজিদ পিতা মতলেব, ওমেদুল পিতা আব্দুল মজিদ, নাজমুল পিতা আব্দুল মজিদ, ফিরোজ পিতা জাদু, মাইদুল হুজুর পিতা মোসলেম, আরোশ আলী পিতা মাজেম, মকুল, ঠান্ডা মিয়া, দুখু মিয়া, ফারুক পিতা ফজলু মিয়াসহ আরো অনেকে মিলে খাসপুকুরগুলোর মাছ ধরে বিক্রি করছে। দ্রুত এসব জলদস্যুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী। 

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) বলেন, এদের বিরুদ্ধে এজাহার দায়ের হয়েছে। দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।

T.A.S / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান