ঝিনাইদহে প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে সবজির দাম
ঝিনাইদহের নতুন হাটখোলা বাজারসহ সদর উপজেলার হাট-বাজারগুলো ঘুরে দেখা যায়, প্রায় প্রতি কেজি তরকারিতে প্রতিনিয়ত দিনে ১০ থেকে ২০ টাকা বৃদ্ধি পাচ্ছে।
খুচরা এবং পাইকারি বিক্রেতাদের সাথে বৃহস্পতিবার সকালে কথা বলে জানা যায়, প্রতি কেজি বেগুন পাইকারি ১১০ এবং খুচরা ১২০ টাকা, কচু পাইকারি ৬০ এবং খুচরা ৭০-৮০ টাকা, আলু পাইকারি ৫৩ ও খুচরা ৫৫ টাকা , পেঁয়াজ পাইকারি ১১০ ও খুচরা ১১৫ টাকা, কাঁচামরিচ পাইকারি ২৫০-২৬০ ও খুচরা ২৮০ টাকা, রসুন পাইকারি ১৮০ ও খুচরা ২০০ টাকা, পটল পাইকারি ৫০ ও খুচরা ৬০ টাকা, টমেটো পাইকারি ১৫০ ও খুচরা ১৬০ টাকা, করলা পাইকারি ৮০ ও খুচরা ১০০ টাকা, লাউ প্রতি পিস পাইকারি ৬০ ও খুচরা ৭০ টাকা, কাকরোল পাইকারি ৮০ ও খুচরা ১০০ টাকা, কলা ৩০ টাকা হালি, ওল পাইকারি ৬০ ও খুচরা ৭০-৮০ টাকা।
এছাড়া পেঁপে পাইকারি ২০ ও খুচরা ৩০ টাকা, ঢেঁড়স পাইকারি ৬০ ও খুচরা ৭০-৮০ টাকা, ঊসি পাইকারি ৬০ ও খুচরা ৭০-৮০ টাকা।
বিক্রেতারা জানান, সবজির দাম প্রতিদিন ১০ থেকে ২০ টাকা করে কেজিতে বৃদ্ধি পাচ্ছে। ফলে ক্রেতারা হিমশিম খাচ্ছেন। বাজারমূল্য স্থিতিশীল না হলে দিনমজুর, শ্রমজীবী ও মধ্যবিত্ত পরিবারের মানুষের খুবই সমস্যা হচ্ছে বলে জানান ক্রেতারা।
T.A.S / জামান
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান