ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

রতন টাটার প্রয়াণে মহারাষ্ট্রে একদিনের শোক ঘোষণা


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০-১০-২০২৪ দুপুর ১২:৭

ভারতের টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা বুধবার (৯ অক্টোবর) রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। রতনের মৃত্যুতে বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাজ্যে একদিনের শোকও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। খবর এনডিটিভির।

স্থানীয় সময় বুধবার (৯ অক্টোবর) রাতে মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৮৬ বছর বয়সি রতন টাটা। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। জানা গেছে, হেলথ চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলেন এ শিল্পপতি। সেখান থেকে আর বাসায় ফেরার সুযোগ পাননি তিনি।

জানা গেছে, বৃহস্পতিবার মহারাষ্ট্রের সব সরকারি দপ্তরে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে যাবতীয় যেসব বিনোদনমূলক অনুষ্ঠান হওয়ার কথা ছিল, সেগুলো বাতিল করা হয়েছে। এমনকি মহারাষ্ট্র সরকারের সব কর্মসূচি এবং বৈঠকও বাতিল করা হয়েছে।

টাটা পরিবার সূত্রে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, মুম্বাইয়ের নরিম্যান পয়েন্টের ন্যাশনাল সেন্টার ফর পারফর্মিং আর্টস-এ শিল্পপতির দেহ শায়িত থাকবে। সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রতন টাটাকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ। এরপর তার দেহ শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হবে ওরলিতে। সরকারের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রতন টাটার শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেবেন বলে জানা গেছে।

গত সোমবার (৭ অক্টোবর) সকালে হঠাৎ খবর ছড়ায় রতন টাটা হাসপাতালে ভর্তি। কিন্তু এর কিছু পরে তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান, সেটা ভুল খবর। তিনি ঠিক আছেন। কিন্তু বুধবার আবার ভারতীয় একাধিক সংবাদ মাধ্যম দাবি করে, রতন টাটা হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে।

এর আগে জানা গিয়েছিল, হেলথ চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলেন রতন টাটা। কিন্তু বুধবার বিকেলে ভারতীয় একাধিক সংবাদমাধ্যম দাবি করে, রতন টাটা শারীরিক অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিকভাবে শোনা গিয়েছিল, হঠাৎ রক্তচাপ নেমে যাওয়ায় কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

T.A.S / T.A.S

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী কে এই মেহরদাদ আখলাঘি

হুথিদের ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের পতনে সৌদিতে ৬ জন আহত

ইউরোপীয় কূটনীতিকদের ওপর ইসরায়েলি হামলা

ফ্রান্সে বিক্ষোভ ঘিরে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০

ফ্রান্সে ‘ইয়েলো ভেস্ট’ বিক্ষোভে সহিংসতা, গ্রেপ্তার ১৮০০ ছাড়াল

সৌদিতে হুথিদের হামলা, রিয়াদের ৯৯তলা বিশিষ্ট কিংডম সেন্টার বন্ধ ঘোষণা

‘মার্কিন নৌবাহিনী না থাকলে জ্বালানি তেলের দাম তিন গুণ হতো’

কানাডার সেনাঘাঁটিতে ভয়াবহ আগুন

আত্মসমর্পণ করা ইয়েমেনি বাহিনীর ১৫৯ সদস্যকে মুক্তি দিলো হুথিরা

কলকাতায় পূজার প্যান্ডেলে যেভাবে ঘটল ভয়াবহ পদদলনের ঘটনা

কলকাতায় পূজার প্যান্ডেলে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯

শর্তসাপেক্ষে অভিজিৎ দীপকেকে জামিন দিল দিল্লির আদালত

মুসলিম বিশ্বে প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে উপহাস ট্রাম্পের