কেরানীগঞ্জে অটোরিকসাচালকের ঝুলন্ত লাশ উদ্ধার
ঢাকার কেরানীগঞ্জ কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া ইউনিয়নের বেলনা এলাকায় অবস্থিত ইকো রিসোর্টের পাশ থেকে এক অটোরিকসাচালকের লাশ উদ্দার করেছে পুলিশ। তার নাম মো. রকি। সে একই থানার শাক্তা ইউনিয়নের নারায়ণপট্টি গ্রামের মৃত লালন মিয়ার ছেলে।
জানা গেছে, দুর্বৃত্তরা এক অটোরিকসাচালককে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে তার অটোরিকসা ছিনতাই করে নিয়ে যায়। বুধবার (৯ অক্টোবর রাত আড়াইটার দিকে স্থানীয়রা গাছের সাথে ঝুলন্ত লাশ দেখে ৯৯৯-এ কল দিলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে।
প্রতাক্ষদর্শী এবাদুল মিয়া বলেন, বেলনা শুঁটকির টেকের ইকো রিসোর্টের পাশের স্লুইস গেটের সাথের একটি গাছে ঝুলন্ত লাশ দেখা যায়। পরবর্তীতে জানা যায় ছেলেটি নারায়ণপট্টি এলাকার এবং সে একজন অটোরিকসাচালক ছিল। এই এলাকা খুব নির্জন। আশপাশে জনবসতি খুবই কম। এক সময় এখানে ছিনতাই হতো। সম্ভবত অটোরিকসাছিনতাই করতে চেয়েছিল কিন্তু বাধা দেয়ার কারণেই চালককে নির্মমভাবে দুর্বৃত্তরা হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রাখে।
কলাতিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহিদুল ইসলাম জানান, কলাতিয়ার শুঁটকির টেক এলাকা থেকে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জামান / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত