ঢাকা শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

সিংড়ায় দুর্গোৎসব উপলক্ষে বিএনপি নেতার বস্ত্রসামগ্রী বিতরণ


এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর photo এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর
প্রকাশিত: ১০-১০-২০২৪ দুপুর ২:১৭

সনাতন ধর্মাবলম্বীদের উৎসব দুর্গাপূজা উপলক্ষে উপহার হিসেবে বস্ত্রসামগ্রী বিতরণ করেছেন ২০১৮ সালে নাটোর-সিংড়া আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী সিংড়া উপজেলা বিএনপি নেতা দাউদার মাহমুদ। বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা ১১টার দিকে সিংড়া বাসস্ট্যান্ডে নিজ কার্যালয়ে এ উপহারসামগ্রী বিতরণ করেন তিনি।

বিএনপি নেতা দাউদার মাহমুদ এ সময় বলেন, হিন্দুরা আমাদের ভাই। যে যার ধর্ম পালন করবে। দুর্গাপূজা শেষ না হওয়া পর্যন্ত প্রত্যেক পূজামণ্ডপে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পাহারা দেবে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

যুবনেতা আব্দুল আল মমিনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিংড়া পৌর বিএনপির সদস্য সচিব তায়েজুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক বোরহান উদ্দিন বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সিংড়া শহর যুবদলের আহ্বায়ক অ্যাড. নাজমুল হক, সদস্য সচিব আমিনুল হক, প্রভাষক খালেকুজ্জামান, প্রভাষক তানভীর আহমেদ মামুন, ছাত্রনেতা মো. নিশান, অর্পণ, আতিক প্রমুখ।

উল্লেখ্য, সনাতন ধর্মাবলম্বীদের উৎসব দুর্গাপূজা উপলক্ষে ৫০০ জন নারী-পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।

T.A.S / জামান

উত্তরাঞ্চলের অধিকাংশ সংসদ সদস্য বিরোধী দলের হওয়ায় সরকার এ অঞ্চলকে বাজেট বৈষম্যের মাধ্যমে উন্নয়ন থেকে বঞ্চিত রেখেছে

বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু

রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত

জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত

জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক

জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত

ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত

নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ

কর্মহীন কালামের বাঁচার আকুতি; সুস্থ হয়ে করতে চায় কাজ