ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

গোবিন্দগঞ্জের শহীদ জুয়েল রানার কবর জিয়ারত করলেন গাইবান্ধা জেলা প্রশাসক


গোবিন্দগঞ্জ প্রতিনিধি photo গোবিন্দগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১০-১০-২০২৪ দুপুর ৩:২৯

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণআন্দোলনে গাজীপুর পল্লী বিদ্যুৎ ও আনসার একাডেমির সামনে গত ৪ আগস্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত গোবিন্দগঞ্জের শালমারা ইউনিয়নের শাখাহাতি বালুয়া গ্রামের যুবদল নেতা শহীদ জুয়েল রানার কবর জিয়ারত ও নিহতের বাবা-মায়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন গাইবান্ধা জেলা প্রশাসক মোয়াজ্জেম আহমদ চৌধুরী। এ সময় তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এ সময় নিহত জুয়েলের বাবা-মা জেলা প্রশাসকের কাছে আবেদন করে বলেন, তার পরিবারের একমাত্র উপার্জনকারী ছেলে জুয়েল বৈষম্যবিরোধী আন্দোলনে মারা যাওয়ায় তারা মানবেতর জীবনযাপন করছেন। 

এ সময় উপস্থিত ছিলেন- গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান, থানার অফিসার ইনচার্জ আ ফ ম আসাদুজ্জামান, উপজেলা বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সাজাদুর রহমান সাজু, শালমারা ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা আহমেদ কামাল, থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইমরান হোসেন মোল্লা মিলন, বিএনপি নেতা আবু তাহের শামীম, ইউনিয়ন বিএনপি নেতা এরশাদ আলী, মৎসজীবী দলের নেতা লাল মিয়া, বিএনপি নেতা ফরিদুল ইসলাম, যুবদল নেতা ইকরামুল, স্বেচ্ছাসেবক দল ইউনিয়ন শাখার আহ্বায়ক রুবেলসহ নেতৃবৃন্দ।

T.A.S / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান