ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কাশিয়ানীর ওড়াকান্দি ঠাকুরবাড়ি পরিদর্শনে ব্রিগেডিয়ার জেনারেল মাজহার


পরশ উজির, কাশিয়ানী photo পরশ উজির, কাশিয়ানী
প্রকাশিত: ১০-১০-২০২৪ দুপুর ৩:৪৯

হিন্দু সম্প্রদায়ের তীর্থস্থান ও শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের পূণ্যভূমি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ঠাকুরবাড়ি পরিদর্শন করেছেন যশোর সেনানিবাসের ২১ ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজহার আল কবির খোকন। বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ওড়াকান্দি ঠাকুরবাড়িতে পৌঁছে হরিমন্দির ও পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।

এ সময় তিনি মন্দির কমিটি ও ঠাকুর পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং খোঁজখবর নেন। এছাড়া পূজা উদযাপনে কোনো ধরনের সমস্যা হলে তাৎক্ষণিক সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনকে জানানোর পরামর্শ দেন তিনি।

পরিদর্শনকালে ১০ ইস্ট বেঙ্গলের কমান্ডিং অফিসার গোপালগঞ্জ অস্থায়ী সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাকসুদুল আলম, মেজর আকিকুর রহমান রুশাদ, সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মো. কামরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. রাসেদুজ্জামান, ওসি মো. শফিউদ্দিন খান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও ঠাকুর পরিবারের সদস্য সুব্রত ঠাকুর, রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুল্লাহ আল মামুন, ইউপি চেয়ারম্যান বদরুল আলম বিটুলসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

T.A.S / এমএসএম

এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক

ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার

ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ

অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন

কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন