ঢাকা মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

রায়গঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬ জনের কারদণ্ড


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১০-১০-২০২৪ দুপুর ৪:৪৫

সিরাজগঞ্জের রায়গঞ্জে ছয়জকে কারাদণ্ড ও দুজনকে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকালে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান এ দণ্ড দেন। 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সিমলা খন্দকারপাড়ায় ফুলজোড় নদী থেকে সরকারি অনুমতিবিহীন বালু উত্তোলনের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী ও রায়গঞ্জ থানা পুলিশের এক দল চৌকস টিম সহযোগিতা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বগুড়ার ধুনট উপজেলার বাচ্চু প্রামাণিকের ছেলে রেফাজুল ইসলাম (অর্থদণ্ড), কুড়িগ্রামের ভুরঙ্গামারী উপজেলার আশাদুল ইসলাম (২৯), সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার শাহজাহান শেখের ছেলে সুজন হোসেন (২৬), মৃত মোহাম্মদ আলীর ছেলে জাকারিয়া হোসেন (১৮), ফরিদপুরের মধুখালী উপজেলার মসলিম শেখের ছেলে রুহুল শেখ (৩৮), বগুড়ার শেরপুরের মৃত জামাল উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম (৪০), কুড়িগ্রামের উলিপুর উপজেলার মফিজুর রহমানের ছেলে নাঈম সরকার (১৯), সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার আব্দুল হামিদ শেখের ছেলে  বেলাল শেখ (অর্থদণ্ড)। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, বারবার সতর্ক করার পরও বালু উত্তোলন অব্যাহত রাখায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ৪(খ) ধারা, কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন এবং  সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৪ ধারায় ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটরযান চালনার পৃথক পৃথক আইনে জেল ও জরিমানা আদায় করা হয়। এ সময় যারা বালু উত্তোলন করে বিক্রি করছে, তারা পালিয়ে যায় বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

T.A.S / জামান

নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি

নোয়াখালীর সীমান্তে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবি, হামলা ও লুটপাটের অভিযোগ

বারহাট্টায় সচেতনতামূলক বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

শেরপুরে স্মৃতিতে, চেতনায় ও প্রেরণায় গানে গানে জুলাই শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থান ঐক্যবদ্ধ সংগ্রামের এক গৌরবময় স্মারক: দিপ্তী

শান্তিগঞ্জে বসতঘরে হামলা, লুটপাট ও দখলের অভিযোগে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা।

শিক্ষার মান উন্নয়নে কারফা পাবলিক একাডেমিতে মতবিনিময়  সভা

তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।

চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন

‎আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ

পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ

পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ

গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার