ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কাশিয়ানীতে টাকার প্রলোভনে শিশুকে ধর্ষণচেষ্টা


পরশ উজির, কাশিয়ানী photo পরশ উজির, কাশিয়ানী
প্রকাশিত: ১১-১০-২০২৪ বিকাল ৫:৩৫

দশ টাকার প্রলোভন দেখিয়ে গোপালগঞ্জের কাশিয়ানীতে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ফুকরা ইউনিয়নের কলসি ফুকরা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত হোসেন সরদার (৬০) পালিয়েছেন। তিনি ওই গ্রামের মৃত জালু সরদারের ছেলে এবং ফুকরা হাটের ইজারাদার। এ ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি লিখিত অভিযোগ করছেন। 

শিশুর বাবা ইজিবাইকচালক জানান, বৃহস্পতিবার বিকালে প্রতিবেশী হোসেন সরদার তার মেয়ের হাতে ১০ টাকার একটি নোট দিয়ে নিজের ঘরে নিয়ে যায়। এ সময় তার বাড়িতে কেউ না থাকায় ঘরের মধ্যে তাকে ধর্ষণের চেষ্টা করে। চিৎকার দিলে হোসেন সরদার তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। 

শিশুটির মা জানান, এর আগেও বেশ কয়েকবার হোসেন সরদার তার মেয়েকে চকোলেটসহ বিভিন্ন খাবারের লোভ দেখিয়ে ডেকে নেয়ার চেষ্টা করেছিল। ওই দিন সবার অগোচরে মেয়ের হাতে ১০ টাকার নোট দিয়ে বাড়িতে নিয়ে ঘরের মধ্যে বিবস্ত্র করে ফেলে। এ সময় মেয়ের চেঁচামেচিতে তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। পরে কাঁদতে কাঁদতে বাড়িতে এসে পরিবারের লোকজনের কাছে সব খুলে বলে। ঘটনার পর থেকে হোসেন সরদার পলাতক রয়েছে। 

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউদ্দিন খান জানান, শুক্রবার (১১ অক্টোবর) সকালে শিশুটির বাবা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত হোসেন সরদার পলাত রয়েছে। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

T.A.S / জামান

এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক

ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার

ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ

অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন

কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন