পাকিস্তানে কয়লা খনিতে হামলা, ইরানের তীব্র নিন্দা
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বেসরকারি একটি কয়লা খনিতে বন্দুকধারীদের হামলায় অন্তত ২০ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। শুক্রবার (১১ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মেহর নিউজ।
এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, সব ধরনের সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থার বিরুদ্ধে নিন্দা জানায় তেহরান। তিনি জোর দিয়ে বলেন, সন্ত্রাসবাদের এই ভয়ঙ্কর ঘটনাকে কার্যকরভাবে মোকাবেলা করার জন্য আঞ্চলিক ও আন্তর্জাতিক সব দেশের সহযোগিতা প্রয়োজন।
ইরানি মুখপাত্র হামলার শিকার এবং বেঁচে যাওয়া ব্যক্তিদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। একইসঙ্গে ইরানের সরকার ও জনগণের পক্ষ থেকে পাকিস্তানের সরকার ও জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন।
জারি করা বিবৃতিতে আরো বলা হয়, ইসমাইল বাঘাই মহান আল্লাহর কাছে নিহতদের জন্য ক্ষমা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
পাকিস্তানি পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে সশস্ত্র হামলাকারীরা দক্ষিণ-পশ্চিম পাকিস্তানে একটি ছোট ব্যক্তিগত কয়লা খনিতে ২০ জন খনি শ্রমিককে হত্যা এবং আরও সাতজনকে আহত করেছে।
শহরের এক পুলিশ কর্মকর্তা হুমায়ুন খান বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, একদল সশস্ত্র লোক ভোরে দুকি এলাকায় জুনাইদ কয়লা কোম্পানোর খনিগুলোতে ভারি অস্ত্র দিয়ে হামলা চালায়। পাশাপাশি তারা খনি লক্ষ্য করে রকেট ও গ্রেনেড নিক্ষেপ করে।
ওই কর্মকর্তা আরও জানান, জুনাইদ কয়লা কোম্পানির খনির পাশে বসবাসকারী লোকজনের বাড়িঘর ঘেরাও করে এবং তারপর নির্বিচারে গুলি চালাতে থাকে। বেশিরভাগ মানুষই বালুচিস্তানের পশতুন-ভাষী এলাকার বাসিন্দা।
T.A.S / T.A.S
ইরান যুদ্ধ : এ পর্যন্ত আত্মহত্যার চেষ্টা করেছেন ৮ জন মার্কিন সেনা
ড্রোন হামলার জবাবে আফগানিস্তানের ১০ জায়গায় বিমান অভিযান পাকিস্তানের
নিউইয়র্কে যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ দিলো ইরান
আফগানিস্তান থেকে নিক্ষিপ্ত ৮টি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান
যুক্তরাষ্ট্রে পৌঁছালেন জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক
মার্কিন প্রেসিডেন্ট আমাদের সন্ত্রাসী বলেন, আমরাই সন্ত্রাসবাদের শিকার
ভারতগামী জাহাজে টর্পেডো হামলা, ভারতীয় নাবিক নিহত
সৌদিকে সহায়তা করলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা, হুমকি হুথিদের
পাঁচ মাসে সাড়ে ৪ লাখ মানুষের প্রাণ কাড়বে এল নিনো
পাকিস্তানে হামলা চালিয়েছে আফগানিস্তান
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত