ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পাংশা সরকারি কলেজে ৬ মাসে নেয়া হয়েছে মাত্র ১৫টি ক্লাস


শামীম হোসেন, পাংশা photo শামীম হোসেন, পাংশা
প্রকাশিত: ২৯-৮-২০২১ দুপুর ২:১৯

রাজবাড়ীর পাংশা সরকারি কলেজে ৬ মাসে ১৫টি অনলাইন ক্লাস নেয়া হয়েছে। এমএমসির ৬ মাসের তালিকা অনুযায়ী এ তথ্য জানা গেছে। এ বিষয়ে দায় এড়িয়ে যাচ্ছেন শিক্ষকরা।

করোনা ভাইরাস সংক্রমণ রোধে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। সেই সাথে  ক্ষার্থীদের অনলাইনে ক্লাস নেয়ার সিন্ধান্ত দেয়া হয়েছে। তবে নির্দেশনা থাকা সত্ত্বেও পাংশা সরকারি কলেজে ৬ মাসে নেয়া হয়েছে ১৫টি ক্লাস। প্রতিদিন একই সাথে ৮টি করে ক্লাস নেয়ার সক্ষমতা রয়েছে কলেজটিতে। এমএমসির তথ্য অনুযায়ী জানা গেছে, গত ১ মার্চ থেকে ২৬ আগস্ট পর্যন্ত মাত্র ১৫টি ক্লাস নেয়া হয়েছে। এরমধ্যে মার্চ মাসে ০টি, এপ্রিল মাসে ০টি, মে মাসে ০টি, জুন মাসে ০টি, জুলাই মাসে ১৪টি এবং আগস্ট মাসের ২৬ তারিখ পর্যন্ত নেয়া হয়েছে একটি ক্লাস।

এ বিষয়ে রোববার (২৯ ‍আগস্ট) পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আব্দুল খালেকের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে কলেজের আইটি শিক্ষক ভালো বলতে পারবেন।

কলেজের আইটি শিক্ষক মো. মামুনুর রশীদ বলেন, এমএমসিতে ক্লাস নেয়ার জন্য স্ব স্ব শিক্ষককে অ্যাডমিন করে দেয়া হয়েছে। স্ব স্ব শিক্ষকেরই এমএমসিতে ক্লাস আপলোড দেয়ার কথা।

কলেজের একাধিক শিক্ষকের সঙ্গে কথা বলে জানা যায়, ইন্টারনেটের গতি কম থাকায় এমএমসিতে ক্লাস আপলোড দেয়া হয়নি। কলেজের নামে খোলা একটি ফেসবুক পেজে ক্লাস আপলোড দেয়া হয়েছে। এছাড়াও সফল শিক্ষকের ফেসবুক টাইমলাইনে এবং ইউটিউব চ্যানেলে ক্লাসগুলো আপলোড দেয়া হয়েছে। তবে কলেজের নামে খোলা ফেসবুক পেজের নাম জানতে চাইলে না দেখে বলতে পারেননি তারা।

পরবর্তীতে কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আব্দুল খালেক বলেন, সাবেক অধ্যক্ষ থাকাকালীন কলেজের প্রতিটি ডিপার্টমেন্টের শিক্ষকদের সপ্তাহে দুটি ক্লাস নেয়ার কথা উল্লেখ করে রুটিন প্রদান করা হয়েছিল। আমিও মৌখিকভাবে বেশ কয়েকবার শিক্ষকদের এ বিষয়ে তাগিদ দিয়েছি।

দায় এড়ানোর স্বার্থে তিনি আরো বলেন, বর্তমানে কলেজের অ্যাসাইনমেন্ট নেয়া হচ্ছে। এ কারণে ক্লাস নেয়ায় একটু এদিক-সেদিক হতে পারে। তবে এখন থেকে শিক্ষকদের জোরালোভাবে বলা হবে ক্লাসগুলো এমএমসিতে আপলোড দেয়ার জন্য।

এমএসএম / জামান

কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান

আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার

নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন

ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা

সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা

নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা

আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ

তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো

রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়