ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সাটুরিয়ায় শহীদ আবু সাদ হাডুডু টুর্নামেন্ট অনুষ্ঠিত


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১২-১০-২০২৪ দুপুর ৩:৫৪

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় শহীদ আবু সাদ হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার বৈলতলা গ্রামে শহীদ আবু সাঈদ মাঠে এই খেলার উদ্বোধন করেন সাটুরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাটুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আবুল বাশার সরকার। 

দীর্ঘদিন পরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে এমাঠে স্থানীয়দের উপচেপড়া ভিড় জমে। বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিভিন্ন এলাকার থেকে হাজার হাজার দর্শকের সমাগমে নানা বয়সী মানুষ এই খেলা উপভোগ করেন।

বিশিষ্ট সমাজ সেবক মোঃ খোরশেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় সেলিম একাদশ হা-ডু-ডু দল বনাম চল্লিশোর্ধ বক্কর একাদশ হা-ডু-ডু দল অংশ নেয়। নির্ধারিত সময়ের মধ্যে বক্কর চল্লিশোর্ধ দলকে হারিয়ে সেলিম হা-ডু-ডু দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলায় প্রধান অতিথির বক্তব্যে মোঃ আবুল বাশার সরকার বলেন, এ খেলা সুস্থ ধারার বিনোদনকে উৎসাহিত করে। মানুষ যখন খেলাধুলায় সম্পৃক্ত হবে তখন তারা শারিরিক মানসিক ভাবেই সুস্থ হয়ে বেড়ে উঠবে। এ জন্য তারা মাদক থেকে দূরে থাকবে। হারিয়ে যাওয়া এ খেলাগুলো নতুন করে আবার শুরু হলে সমাজের অপরাধ কর্মকাণ্ড হ্রাস পাবে।

T.A.S / T.A.S

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত