ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কাশিয়ানীতে বিদেশি মদসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ


পরশ উজির, কাশিয়ানী photo পরশ উজির, কাশিয়ানী
প্রকাশিত: ১২-১০-২০২৪ দুপুর ৪:৪৭

গোপালগঞ্জের কাশিয়ানীতে ৬ বোতল বিদেশি মদসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ। শনিবার (১২ অক্টোবর) বেলা ১২ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার বরাশুর নামক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- কাশিয়ানী সদর ইউনিয়নের পূর্ব বরাশুর গ্রামের পরিমল ঠিকাদারের ছেলে বলয় ঠিকাদার (১৮), বোয়ালমারীর রুপাপাত ইউনিয়নের কদমী গ্রামের সাধন মন্ডলের ছেলে সজল মন্ডল (২০) ও রুপাপাত ইউনিয়নের পূর্ব মোড়া গ্রামের পংকজ মন্ডলের ছেলে চয়ন মন্ডল (১৮)।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসেম মজুমদার জানান, ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার বরাশুর নামক এলাকায় চেকপোস্ট বসায় হাইওয়ে পুলিশ। এ সময় মোটরসাইকেলে করে তিনজনকে আসতে দেখে সংকেত দিয়ে থামতে বলে পুলিশ। পরে তল্লাশি করে তাদের কাছে থাকা একটি ব্যাগ থেকে ৬ বোতল বিদেশী মদসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মাদকদ্রব্য আইনের মামলায় বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলেও জানান তিনি।

T.A.S / T.A.S

এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক

ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার

ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ

অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন

কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন