ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

প্লেনে পেজার-ওয়াকিটকি নিষিদ্ধ করলো ইরান


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩-১০-২০২৪ দুপুর ১১:২১

সব ফ্লাইটে পেজার ও ওয়াকিটকি নিষিদ্ধ করেছে ইরান। লেবাননে সম্প্রতি ঘটে যাওয়া হামলার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছিল হিজবুল্লাহ ও ইরান। ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার মুখপাত্র জাফর ইয়াজারলো জানিয়েছেন, মোবাইল ফোন ছাড়া অন্য কোনো ইলেকট্রনিক যোগাযোগ ডিভাইস প্লেনের কেবিন বা লাগেজে বহন করা যাবে না। সপ্তাহ তিনেক আগে লেবাননে ইরান-সমর্থিত হিজবুল্লাহ সদস্যদের লক্ষ্য করে ঘটে যাওয়া নাশকতা হামলায় পেজার ও ওয়াকিটকির মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়। এতে অন্তত ৩৯ জন নিহত এবং প্রায় তিন হাজার মানুষ আহত হন।

আহতদের মধ্যে তেহরানের লেবাননস্থ রাষ্ট্রদূত মোজতাবা আমানিও ছিলেন। এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছিল ইরান ও হিজবুল্লাহ। ওই ঘটনার পর প্লেনে পেজার এবং ওয়াকিটকি নিষিদ্ধ করে আমিরাতের রাষ্ট্রীয় বিমান সংস্থা এমিরেটস। এছাড়া, অক্টোবরের শুরুতে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর বেশ কয়েকটি আন্তর্জাতিক বিমান সংস্থা ইরানের ফ্লাইট বন্ধ করে দেয়। ইরান গত ১ অক্টোবর ইসরায়েলে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর এক জেনারেলসহ অঞ্চলটির নেতাদের হত্যার প্রতিশোধ নিতে এই হামলা চালিয়েছিল তেহরান। এই ঘটনার পর ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট ইরানের বিরুদ্ধে ‘মরণঘাতী, নির্ভুল এবং অবাক করার মতো’ প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন।

 

Aminur / Aminur

ড্রোন হামলার জবাবে আফগানিস্তানের ১০ জায়গায় বিমান অভিযান পাকিস্তানের

নিউইয়র্কে যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ দিলো ইরান

আফগানিস্তান থেকে নিক্ষিপ্ত ৮টি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান

যুক্তরাষ্ট্রে পৌঁছালেন জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

মার্কিন প্রেসিডেন্ট আমাদের সন্ত্রাসী বলেন, আমরাই সন্ত্রাসবাদের শিকার

ভারতগামী জাহাজে টর্পেডো হামলা, ভারতীয় নাবিক নিহত

সৌদিকে সহায়তা করলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা, হুমকি হুথিদের

পাঁচ মাসে সাড়ে ৪ লাখ মানুষের প্রাণ কাড়বে এল নিনো

পাকিস্তানে হামলা চালিয়েছে আফগানিস্তান

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত

শনাক্ত করা সম্ভব নয় এমন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া

সু চিকে নিয়ে নমনীয়তার বার্তা দিলেন মিন অং হ্লেইং