ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

জেলা বিএনপির অফিস পোড়ানোর মামলায় আ’লীগ নেতা গ্রেফতার


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ১৩-১০-২০২৪ দুপুর ১১:৫৯

ঝিনাইদহ জেলা বিএনপির অফিস পোড়ানোর মামলায় আশাদুল ইসলাম আশা নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৬) ঝিনাইদহ ক্যাম্প। শনিবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার কুমড়াবাড়িয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। কুমড়াবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশা ওই গ্রামের শওকত আলীর ছেলে।

ঝিনাইদহ র‌্যাবের কমান্ডার মেজর নাঈম আহমেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আশাদুল ইসলাম বিএনপি অফিস পোড়ানো মামলায় পলাতক ছিলেন। শনিবার রাতে তাকে নিজ গ্রাম থেকে গ্রেফতার করে র‌্যাব।

গ্রামবাসী জানিয়েছেন, আশাদুল ইসলাম আশা এক সময় সদর উপজেলা ছাত্রদলের নেতা ছিলেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে ভোল পাল্টে তিনি রাতারাতি আওয়ামী লীগের নেতা বনে যান। আওয়ামী লীগে যোগদানের পর থেকে তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর ছত্রছায়ায় থেকে এলাকায় ত্রাস সৃষ্টি ও প্রতিপক্ষকে দমনের খেলায় মেতে ওঠেন।

আশাদুল ইসলাম আশা এলাকার সাধারণ মানুষকে বিএনপি-জামায়াত বানিয়ে গ্রেফতার বাণিজ্য করে লাখ লাখ টাকা কামিয়েছেন বলে স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতারা অভিযোগ করেন।

এমএসএম / জামান

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়