রায়গঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
সিরাজগঞ্জের রায়গঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (১৩ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার আয়োজনে র্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
রায়গঞ্জ পৌর এলাকার ধানগড়া বাসস্ট্যান্ড চত্বরে দিবসের এবারের প্রতিপাদ্য 'আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’-এর ওপর আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খানের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. গোলাম রব্বানী। অন্যদের মধ্যে বক্তব্য দেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের রায়গঞ্জ স্টেশনের অফিসার মো. আশিকুর রহমান।
এর আগে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক একটি মহড়া অনুষ্ঠিত হয়। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের রায়গঞ্জ স্টেশনের স্টেশন অফিসারের নেতৃত্বে ওই মহড়ায় রায়গঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ অংশ নেন। এতে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড থেকে রক্ষায় বিভিন্ন কলাকৌশল প্রদর্শন করা হয়।
এমএসএম / জামান
খেলার মাঠ হারিয়ে গেছে অনলাইন গেমসের দাপটে
একাত্তরের পরাজিত শক্তি ও পলাতক গোষ্ঠী এক হয়ে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে-প্রতিমন্ত্রী মীর হেলাল
শ্রীপুরে অতিরিক্ত দামে সার বিক্রি, ডিলারকে একলক্ষ টাকা জরিমানা
চরাঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিশেষ মেডিকেল ক্যাম্প
বাঘায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শালিখায় বিভিন্ন মৎস্য অভয়াশ্রমে চিতল মাছের পোনা অবমুক্তকরণ
কুড়িগ্রামে এনসিপি নেতা খলিলুর রহমানকে দল থেকে বহিষ্কার
পিরোজপুরে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ ও ডিজিটাল ব্যাংকিং বুথের সেবা কার্যক্রমের বর্ণাঢ্য উদ্বোধন
রায়গঞ্জে আদালতের একাধিক রায় থাকার পরেও জমিতে যেতে বাধা, নিরাপত্তাহীনতায় একটি পরিবার
কুড়িগ্রামে সার বিতর্কে কৃষি বিভাগের শীর্ষ কর্মকর্তার চেয়ার বদল
গ্রাম আদালত সক্রিয় হলে মানুষের আস্থা ফিরবে: জেলা প্রশাসক শিল্পী রানী রায়
এনআইডি সংশোধনে ঘুষ বাণিজ্যের অভিযোগ