ধামইরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
নওগাঁর ধামইরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপির সহযোগিতায় রবিবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুনের নেতৃত্বে দিবসটি উপলক্ষে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া পরিচালনা করেন ধামইরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার সাকির আলম। ফায়ার সার্ভিসের অন্য সদস্যগণ তাকে সহযোগিতা করেন। গ্যাসের চুলায় অগ্নিকাণ্ড ঘটলে কিভাবে নেভাতে হয়, তা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে তিনি প্রদর্শন করেন এবং উপস্থিত নারী-পুরুষ শেখানো কৌশলমতে আগুন নিভিয়ে দেখান।
মহড়া শেষে উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন দিবসটির গুরুত্ব তুলে ধরে বলেন, আগুন-পানি আমাদের নিত্যপ্রয়োজনীয় বস্তুু। মানবসৃষ্ট এসব দুর্যোগ থেকে কিভাবে নিজেকে রক্ষা করা যায়, তা জেনে রাখা প্রত্যেকের জন্য আবশ্যক। তবে প্রাকৃতিক দুর্যোগ যেমন ভূমিকম্প, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় ইত্যাদি আমরা দমন করতে পারি না, তবে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে ক্ষয়ক্ষতি হ্রাস করা সম্ভব।
এ সময় উপস্থিত ছিলেন- যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান সরদার, তথ্যসেবা কর্মকর্তা ইসকিতা আফরিন, ১নং ধামইরহাট ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম, আনসার-ভিডিপি কর্মকর্তা আফরোজা খানম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপির প্রোগ্রাম অফিসার নাথন চৌকিদার, ধামইরহাট কেজি স্কুলের প্রধান শিক্ষক আব্দুল বারী, পৌরসভার কনজারভেন্সি পরিদর্শক মো. সোহাগসহ বিভিন্ন অফিসের কর্মচারী ও ওয়ার্ল্ড ভিশনের বিভিন্ন স্তরের কর্মচারীবৃন্দ।
এমএসএম / জামান
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান