হিন্দুদের ওপর কোনো নির্যাতন-নিপীড়ন বরদাস্ত করা হবে না : সেলিমুজ্জামান
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. সেলিমুজ্জামান সেলিম বলেছেন, বাংলাদেশ সম্প্রতির দেশ। এ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট এবং হিন্দুদের ওপর কোনো নির্যাতন-নিপীড়ন বরদাস্ত করা হবে না। শনিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ভাদুলিয়ায় পূজামণ্ডপ পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনেরা আপনারা কখনো নিজেদের সংখ্যালঘু ভাববেন না এবং উপস্থাপন করবেন না। আপনারা কখনো নিজেদের দুর্বল ভাববেন না। আমাদের প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে আমরা আপনাদের খোঁজ-খবর নিতে এসেছি। মুসলমানরা হিন্দুদের ওপর অত্যাচার-নির্যাতন করবে কখনই মনে করবেন না। এ দেশে হিন্দু-মুসলিম ঐক্যবদ্ধ হয়ে মিলেমিশে বসবাস করবে।
সেলিমুজ্জামান আরো বলেন, আমরা দীর্ঘ ১৮ বছর আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি। আমরা স্বাধীনভাবে কথা বলতে ও মতপ্রকাশ করতে পারিনি। দীর্ঘদিনের একজন স্বৈরাশাসক এ দেশ থেকে পালিয়ে গেছে, যে কারণে আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে ও মতপ্রকাশ করতে পারছি।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লা, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, যুবদলের কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সহ-সম্পাদক মাহমদুল হাসান বাপ্পী, উপজেলা যুবদলের আহ্বায়ক মুন্সী এনামুল হক শিমুল, যুবদলের সদস্য সচিব আরিফুল ইসলাম পাবেল, জেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. মতিয়ার রহমান রনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফুরকান শরীফ টিটো, সদস্য সচিব মিলন খান, উপজেলা ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক সুজা উদ্দিন অপুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এরপর তিনি গভীর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং কমিটি ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে মতবিনিময় করেন।
এমএসএম / জামান
এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক
ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার
ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ
অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন
কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ