ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

মানিকগঞ্জে কাঁচামরিচের কেজি ৪২০ টাকা


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১৩-১০-২০২৪ দুপুর ৪:৩০

মানিকগঞ্জে কাঁচামরিচের দামে আগুন, প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৪২০ টাকা দরে। গত কয়েক দিনের ব্যবধানে কাঁচামরিচের দাম কেজিতে বেড়েছে ২০০ থেকে ২২০ টাকা। কয়েক দিন আগেও যে কাঁচামরিচ ১৮০ থেকে ২০০ টাকা দরে বিক্রি হয়েছে, তা এখন প্রকারভেদে ৪০০ থেকে ৪২০ টাকায় বিক্রি হচ্ছে। এরমধ্যে হাইব্রিড জাতের মরিচ বিক্রি হচ্ছে ৪০০ টাকা কেজি ও দেশি মরিচ বিক্রি হচ্ছে ৪২০ টাকায়। বিক্রেতারা বলছেন, বন্যা, বৃষ্টি ও দেশের বাইরে থেকে না আসার কারণে হঠাৎ কাঁচামরিচের দাম বেড়েছে। 

রবিবার (১৩ অক্টোবর) মানিকগঞ্জ শহর ও বাসস্ট্যান্ডের কাঁচাবাজারসহ স্থানীয় বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি দেশি বা গৃহস্তের চাষ করা কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৪২০-৪৩০ টাকা এবং হাইব্রিড জাতের কাচাঁমরিচ বিক্রি হচ্ছে ৪০০ টাকা কেজি। কয়েক দিন আগেও যে মরিচ ২০০ থেকে ২২০ টাকা কেজি দরে বিক্রি হতো।

ব্যবসায়ী রশিদ মিয়া বলেন, কয়েক দিনের বৃষ্টিতে কাঁচামরিচের দাম বেড়ে গেছে। আমরা ৩৭০-৩৮০ টাকা দরে প্রতি কেজি কাঁচামরিচ কিনে এনে খুচরা বাজারে প্রতি কেজি ৪০০ থেকে ৪২০ টাকা দরে বিক্রি করছি। গত কয়েক দিনের বৃষ্টির কারণে মরিচের ক্ষেত নষ্ট হওয়ায় দাম বেড়েছে বলে জানান তিনি।

কাঁচামাল বিক্রেতা আবদুল জলিল জানান, ৩৮০ টাকা দরে পাইকারি কিনতে হচ্ছে কাঁচামরিচ। বাজারে সে মরিচ আমরা ৪০০ টাকা দরে বিক্রি করছি। খরা ও বৃষ্টির কারণে কাঁচামরিচের দাম বেড়েছে।

ক্রেতা ছালমা বেগম বলেন, যে মরিচ ৫০ থেকে ৬০ টাকা পোয়া কিনেছি, তা এখন ১০০ থেকে ১২০ টাকায় কিনতে হচ্ছে।

পাইকারি আড়তদাররা জানান, টানা বৃষ্টি, বন্যা ও এলসির মাল ঠিকমতো না আসার কারণে কাঁচামরিচের দাম বেড়ে গেছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, কাঁচাবাজারে নজরদারি করা হচ্ছে। কোনো কারসাজির মাধ্যমে দাম বাড়ানো হলে ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

জুলাই গণঅভ্যুত্থান দিবস ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে টঙ্গীতে জামায়াতের গণসমাবেশ

রেলের ৮৮৪ কোটির রক্ষণাবেক্ষণ প্রকল্পে অর্থ লোপাটের ছক!

ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা,সাজেক সড়কে যোগাযোগ বন্ধ

বাউফলে জিপিএ-৫ প্রাপ্ত ১৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল উপজেলা ছাত্রদল

বড়লেখায় জিম্মায় নেওয়া ভারতীয় ১৪ মহিষের ৯টিই গায়েব: যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার ৫টি

বাগেরহাটে ২ বছরের শিশু সন্তান কে সড়কপাশে ফেলে গেলেন মা

তেঁতুলিয়ার গোবরা নদীতে বিষাক্ত ট্যাবলেট দিয়ে মাছ নিধন: জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে

মনপুরায় তীব্র বিদ্যুৎ সংকট: জাতীয় গ্রিডে যুক্ত করে স্থায়ী সমাধানের দাবি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড

কোটালীপাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে ফসলী জমির উপর দিয়ে রাস্তা নির্মানের অভিযোগ

মুকসুদপুরে অধ্যক্ষকে সাময়িক বরখাস্তের ৫ মাস পেরোলেও জমা হয়নি তদন্ত প্রতিবেদন

হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির আর নেই

অবৈধ মাছ শিকার ও নজরদারির অভাবে তীব্র নাব্যতা সংকটে নাজিরপুরের বলেশ্বর নদ