ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

দক্ষিণ কোরিয়াকে যুদ্ধের হুঁশিয়ারি উত্তর কোরিয়ার


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪-১০-২০২৪ দুপুর ১২:৯

নিজেদের ভূখণ্ডের আকাশসীমায় আবারও দক্ষিণ কোরিয়ার ড্রোন দেখা গেলে পিয়ংইয়ং প্রতিশোধমূলক পদক্ষেপ গ্রহণ করবে বলে হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে রাশিয়ার সংবাদমাধ্যম তাস।

উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সতর্ক করে বলেন, দক্ষিণ কোরিয়ার ড্রোন আবারও তার আকাশসীমায় প্রবেশ করলে উত্তর কোরিয়া এটিকে যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করবে। আমরা মনে করি উত্তর কোরিয়ায় যদি কোনো ড্রোন হামলা হয় তাহলে এর পিছনে দায়ী থাকবে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। এটিকে আমাদের দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিসাবে বিবেচনা করব।

একদিন আগে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করে যে, এমাসের শুরুতে দক্ষিণ কোরিয়ার ড্রোনগুলো পিয়ংইয়ংয়ের উপর দিয়ে উড়ে গিয়ে প্রচারপত্র ছড়িয়ে দেয়। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর ভাষ্যমতে, তারা পিয়ংইয়ংয়ের দাবির সত্যতা নিশ্চিত করতে পারেনি।

এর আগে যে ড্রোন উত্তর কোরিয়ার আকাশে ঢুকেছিল তা বেসামরিক ব্যক্তি/সংস্থা দ্বারা পরিচালত বলে জানিয়েছিল দক্ষিণ কোরিয়া। তবে, উত্তর কোরিয়ার মুখপাত্র বলেছেন, যে ড্রোনটি পিয়ংইয়ংয়ের আকাশসীমায় প্রবেশ করেছিল তা কোনও বেসামরিক সংস্থা নিজে থেকে চালু করতে পারেনি, কারণ এই ধরণের ড্রোনগুলি চালু করার জন্য একটি রানওয়ে প্রয়োজন।

T.A.S / T.A.S

ড্রোন হামলার জবাবে আফগানিস্তানের ১০ জায়গায় বিমান অভিযান পাকিস্তানের

নিউইয়র্কে যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ দিলো ইরান

আফগানিস্তান থেকে নিক্ষিপ্ত ৮টি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান

যুক্তরাষ্ট্রে পৌঁছালেন জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

মার্কিন প্রেসিডেন্ট আমাদের সন্ত্রাসী বলেন, আমরাই সন্ত্রাসবাদের শিকার

ভারতগামী জাহাজে টর্পেডো হামলা, ভারতীয় নাবিক নিহত

সৌদিকে সহায়তা করলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা, হুমকি হুথিদের

পাঁচ মাসে সাড়ে ৪ লাখ মানুষের প্রাণ কাড়বে এল নিনো

পাকিস্তানে হামলা চালিয়েছে আফগানিস্তান

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত

শনাক্ত করা সম্ভব নয় এমন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া

সু চিকে নিয়ে নমনীয়তার বার্তা দিলেন মিন অং হ্লেইং