ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে শর্টসার্কিটের আগুনে অসহায় দিনমুজরের স্বপ্নভঙ্গ


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৪-১০-২০২৪ দুপুর ২:২৭

সিরাজগঞ্জের রায়গঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে এক অসহায় দিনমুজরের স্বপ্নভঙ্গ হয়েছে। রবিবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার নলকা ইউনিয়নের দাদপুর গ্রামে শর্টসার্কিটের অগ্নিকাণ্ডের ঘটনায় দিনমজুর বাহাদুর আলীর একটি গরুসহ দুটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় অন্তত তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার।

নলকা ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল ইসলাম জানান, ঘটনার দিন রাত ৮টার দিকে গোয়ালঘরে আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয়রা এসে পরিবারের লোকজনের সাথে মিলে আগুন নেভানোর চেষ্টা করেন। ততক্ষণে আগুন চারদিকে ছড়িয়ে পড়ায় গোয়ালঘরের ভেতরে থাকা একটি গরু পুড়ে মারা যায়। এ সময় দুটি ঘরও পুড়ে যায়। এতে তাদের প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। 

ক্ষতিগ্রস্ত বাহাদুর আলী বলেন, আমি দিনমজুরের কাজ করি। অনেক কষ্ট করে মানুষের কাজ করে একটি গরু কিনি। হঠাৎ আমার গোয়ালঘরে আগুন লেগে সব শেষ হয়ে গেছে। আমি নিঃস্ব হয়ে পথে বসে গেলাম। গরু পালন করে পরিবারের সদস্যদের ভরণ-পোষণ চলত। এখন সেই উপায়টুকু আর থাকল না।

রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান বলেন, আগুনে ক্ষতিগ্রস্ত ব্যক্তির আইডি কার্ড দিয়ে নির্দিষ্ট ফরমে আবেদন করলে সহযোগিতা করা হবে।

এমএসএম / জামান

খেলার মাঠ হারিয়ে গেছে অনলাইন গেমসের দাপটে

একাত্তরের পরাজিত শক্তি ও  পলাতক গোষ্ঠী এক হয়ে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে-প্রতিমন্ত্রী মীর হেলাল

শ্রীপুরে অতিরিক্ত দামে সার বিক্রি, ডিলারকে একলক্ষ টাকা জরিমানা

চরাঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিশেষ মেডিকেল ক্যাম্প

বাঘায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শালিখায় বিভিন্ন মৎস্য অভয়াশ্রমে চিতল মাছের পোনা অবমুক্তকরণ

কুড়িগ্রামে এনসিপি নেতা খলিলুর রহমানকে দল থেকে বহিষ্কার

পিরোজপুরে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ ও ডিজিটাল ব্যাংকিং বুথের সেবা কার্যক্রমের বর্ণাঢ্য উদ্বোধন

রায়গঞ্জে আদালতের একাধিক রায় থাকার পরেও জমিতে যেতে বাধা, নিরাপত্তাহীনতায় একটি পরিবার

কুড়িগ্রামে সার বিতর্কে কৃষি বিভাগের শীর্ষ কর্মকর্তার চেয়ার বদল

গ্রাম আদালত সক্রিয় হলে মানুষের আস্থা ফিরবে: জেলা প্রশাসক শিল্পী রানী রায়

এনআইডি সংশোধনে ঘুষ বাণিজ্যের অভিযোগ

চট্টগ্রামে রেজিস্ট্রি অফিসে ঘুষ বাণিজ্য, আটক ৩