৩ কোটি টাকার চোরাই পণ্য উদ্ধার
তিস্তা টোলপ্লাজায় করতোয়া কুরিয়ার সার্ভিসের কার্গোভ্যানে তল্লাশি
লালমনিরহাটের তিস্তা টোলপ্লাজায় করতোয়া কুরিয়ার সার্ভিসের একটি কার্গোভ্যানে তল্লাশি চালিয়ে ১৫ বিজিবি ব্যাটালিয়ন প্রায় সোয়া তিন কোটি টাকার চোরাইপথে আসা ভারতীয় শাড়ি, প্যান্ট পিস ও পাঞ্জাবি উদ্ধার করেছে।
রবিবার (১৩ অক্টোবর) মধ্যরাতে লালমনিরহাটের তিস্তা টোলপ্লাজা এলাকা থেকে করতোয়া কুরিয়ার সার্ভিসের একটি কার্গোভ্যান আটক এবং ভারতীয় এসব মালামাল উদ্ধার করে। পরে সোমবার (১৪ অক্টোবর) আটককৃত মালামালে অমোচনীয় কালি দ্বারা সিল স্থাপনের কার্যক্রম শেষে কাস্টমস অফিসে জমা করা হয়েছে। মালামাল জব্দ ও কাস্টমস অফিসে জমাদানের বিষয়টি ১৫ বিজিবি নিশ্চিত করেছে।
বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, ১৫ বিজিবির অধীনস্থ গঙ্গারহাট বিওপি কমান্ডার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা থেকে করতোয়া কুরিয়ার সার্ভিসের একটি কার্গোভ্যান (ঢাকা মেট্রো-ট ১৪-২২৬৬) ভারতীয় অবৈধ চোরাই মালামাল বহন করে ঢাকার উদ্দেশে যাবে। এ সংবাদের পরিপ্রেক্ষিতে বিজিবির একটি বিশেষ টহল দল লালমনিরহাটের বড়বাড়ী এলাকার রাস্তার পাশে ওত পেতে থাকে। পরে রাত সাড়ে ৯টার দিকে কার্গোভ্যানটি আসতে দেখে টহল দল থামার নির্দেশ দিলে না থামিয়ে চলে যেতে থাকে। বিজিবি টহল দল তখন গাড়িকে ধাওয়া করে। পরবর্তীতে গাড়িটি রাত ১২টার দিকে তিস্তা টোলপ্লাজায় পৌঁছলে বিজিবি টহল দল গাড়িটিকে আটক করতে সক্ষম হয়।
আটককৃত কার্গোভ্যানটি ১৫ বিজিবি কার্যালয়ে এনে তল্লাশি চালায় বিজিবি। তল্লাশিকালে কার্গোভ্যান থেকে ১ হাজার ৪৬৬ পিস ভারতীয় শাড়ি, এক হাজরটি প্যান্ট পিস এবং ১ হাজার ৪৭৯টি পাঞ্জাবি জব্দ করে বিজিবি। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৩ কোটি ১৯ লাখ টাকা।
T.A.S / জামান
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি