আক্কেলপুরে ঘন কুয়াশায় শীতের আগমনী বার্তা
উত্তরের জনপদ জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় দেখা দিয়েছে ঘন কুয়াশা। দিনে গরম থাকলেও রাত থেকে সকাল পর্যন্ত দেখা মিলছে ঘন কুয়াশার। এ যেন শরতের শেষে শীতের আগমনী বার্তা। চলতি বছরের প্রথবার রবিবার রাত ৯টা থেকে সোমবার (১৪ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত ঘন কুযাশার দেখা মেলে আক্কেলপুরে। ভোরের আলোতেও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। দিনে রোদ থাকলেও রাতে অনুভব হচ্ছে হালকা শীতের।
আক্কেলপুরের পার্শ্ববর্তী নঁওগা জেলার বদলগাছি উপজেলার কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। হঠাৎ করেই কুয়াশার দেখা মিলেছে। এই বছরের এখন পর্যন্ত এটিই সর্বনিম্ন তাপমাত্র রেকর্ড করা হয়েছে। এটিকে শীতের আগমনী বার্তা বলা যেতে পারে।
মোটরসাইকেলচালক রোমেল হোসেন বলেন, হঠাৎ করেই রাত থেকেই কুয়াশা পড়ছে। সকালে মোটরসাইকেল চালানোর সময় কুয়াশায় শরীর ভিজে গেছে। দিনে গরম হলেও রাতে হালকা শীত করছে।
ট্রাকচালক সামছুল ইসলাম বলেন, এই বছর প্রথম এত কুয়াশা পড়েছে। সকালে গাড়ি চালানোর সময় হেডলাইট জ্বালিয়ে রাখতে হয়েছে।
আক্কেলপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইমরান হোসেন বলেন, হঠাৎ করেই কুয়াশা পড়া শুরু হয়েছে। রাতে ঠাণ্ডা, দিনে গরম। এই আবহাওয়া কয়েক দিন চলমান থাকলে ধানে ব্লাস্টার রোগ হওয়ার সম্ভাবনা থাকে। ধানে এ ধরনের রোগ দেখা দিলে জমিতে পর্যাপ্ত পানি রাখেতে হবে এবং প্রয়োজনীয় ওষুধ ব্যবহার করতে হবে।
আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আসিফ আদনান বলেন, এই সময় ঠাণ্ডাজনিত রোগে বেশি আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে ছোট বাচ্চা যাদের অ্যাজমা ও নিউমোনিয়া আছে, তাদের জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। বিকালে তাড়াতাড়ি ঘরে নিতে হবে এবং সকালে দেরিতে বাইরে বের হতে দিতে হবে। বয়স্ক অ্যাজমাজনিত রোগীদের নিয়মিত ওষুধ সেবনের পাশাপাশি বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে।
T.A.S / জামান
নিজ উদ্যোগে এগিয়ে চলছে মধ্য নিজপাড়া দুর্গা মন্দিরের উন্নয়ন কাজ
কালিহাতীতে ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২
ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা
রাণীনগরে পুলিশ চেকপোস্টের শুভ উদ্বোধন
সুন্দরবনের কটকায় পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, বনরক্ষীদের গুলিতে পিছু হটল দস্যুরা
মনপুরায় ইউপি সদস্যকে লোহার রড-পাইপ দিয়ে মারধরের অভিযোগ, আটক ২
মাদক প্রতিরোধে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবেঃ শেখ রেজাউল ইসলাম এমপি
পূর্বধলা সরকারি কলেজে বিক্ষোভ, ভোরে অধ্যক্ষের কক্ষে আগুন
নাচোল পৌর মেয়র বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে দোয়া প্রার্থী আলহাজ্ব মোঃ সামিউল আলম মানিক
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
শালিখায় শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি, প্রতিমা তৈরিতে ব্যস্ত ভাস্কররা
শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন,পটিয়ার ধলঘাট স্কুল এন্ড কলেজে দিনে চুরি