ঝিনাইদহে নারায়ণগঞ্জ কারগারের জেলার মামুনুর রশিদের কোটি কোটি টাকার সম্পদ
নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেলার মামুনুর রশিদ ঝিনাইদহ শহরের বাইপাস, ভুটিয়ারগাতি, হাটগোপালপুর, শৈলুপার আবাইপুর ইউনিয়নের কুমিড়াদহ গ্রামসহ বিভিন্ন এলাকায় কোটি কোটি টাকার সম্পদ ক্রয় করেছেন। কোথাও নিজ নামে আবার কোথায় স্বজনদের নামে এই জমি কিনেছেন। এছাড়াও সদর উপজেলার হাটগোপালপুর বাজারে দোতলা বাড়িসহ প্রায় আড়াই কোটি টাকার জমি কিনতে বায়নাও করেছেন তিনি। আরো অভিযোগ রয়েছে, শুধু ঝিনাইদহে নয়, যশোর ও ফরিদপুরেও তার নামে-বেনামে কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে। জেলার হয়ে কিভাবে এত সম্পত্তির মালিক হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে মানুষের মাঝে।
খোঁজ নিয়ে জানা গেছে, মামুনুর রশিদের বাড়ি ফরিদপুর জেলায়। নানাবাড়ি শৈলকূপা উপজেলার ১১নং আবাইপুর ইউনিয়নের কুমিড়াদহ গ্রামে। বর্তমানে নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেলার হিসেবে কর্মরত তিনি। এর আগে ঝিনাইদহ, যশোর, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায় কর্মরত ছিলেন। অভিযোগ রয়েছে, জেলার মামুনুর রশিদ যে জেলায় কর্মরত ছিলেন সেখানেই দুর্নীতি করে লাখ লাখ টাকা কামিয়েছেন। আর ওই জেলাতেই কিনেছেন নামে-বেনামে সম্পত্তি।
নাম প্রকাশ না করার শর্তে তার নানাবাড়ির এক স্বজন জানান, ২০১২ সালে ঝিনাইদহের ডেপুটি জেলার হিসেবে কর্মরত ছিলেন। ওই সময় সদর উপজেলার বাকড়ি গ্রামে তার বড় মামার শ্বশুরবাড়ির আত্মীয় সম্পর্কে দেলোয়ার হোসেন দুর্লভ নামের এক দালালের সাথে পরিচয় হয় তার। সেই দুর্লভের মাধ্যমে ঝিনাইদহ শহরের বাইপাস, ভুটিয়ারগাতি, হাটগোপালপুরে কয়েক কোটি টাকার জমি ক্রয় করেন। সদর উপজেলার হাটগোপালপুর বাজারের ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেনের ১২ শতক জমি, মার্কেটসহ দোতলা বাড়ি ক্রয় করার জন্য বায়না দিয়েছেন, যার আনুমানিক মূল্য আড়াই কোটি টাকা। এছাড়াও যশোর, ফরিদপুর, কুমিল্লায়ও তার নামে-বেনামে একাধিক সম্পত্তি রয়েছে।
তিনি আরো জানান, জেলার মামুনুর রশিদ তার অবৈধ সম্পত্তি জমা রেখেছেন ঝিনাইদহের দেলোয়ার হোসেন দুর্লভের কাছে। কোটি কোটি টাকা রেখে ওই টাকা দিয়ে বেনামে সম্পদ কিনছেন মামুনুর রশিদ। তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময় প্রভাব খাটিয়ে নানা অপকর্মও করেছেন বলে অভিযোগ রয়েছে।
সচেতন মহল বলছে, একজন জেলারের এত টাকার সম্পদ কিভাবে হলো। তার আয়ের উৎস কী তা খুঁজে বের করতে হবে।
এ ব্যাপারে জেলার মামুনুর রশিদকে একাধিকবার কল দেয়া হলেও তিনি রিসিভ করেন নি। তবে তার সহযোগী দেলোয়ার হোসেন দুর্লভ বলেন, ঝিনাইদহ জেলা কারাগারে থাকাকালীন আসামি দেখতে গিয়ে উনার সাথে আমার পরিচয় হয়। সেই থেকে ভালো সম্পর্ক। তার ঝিনাইদহ শহরের হামদহ বাইপাসে একটি জমি কেনা আছে। আরো কয়েকটি জমি কিনবেন বলে প্রস্তুতি নিচ্ছেন। অন্য কোথাও আছে কিনা তা আমি জানি না।
T.A.S / জামান
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা