ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

মাগুরায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত


মাগুরা প্রতিনিধি photo মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ১৫-১০-২০২৪ দুপুর ১০:৫৯

মাগুরার মহাম্মদপুর উপজেলার মধুমতি নদীরসংলগ্ন পলাশবাড়িয়া ইউনিয়নের ঝমা বাজার এলাকায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা আনুষ্ঠিত হয়েছে। বাইচে ৪টি সুসজ্জিত নৌকা অংশগ্রহণ করে। সোমবার (১৪ অক্টোবর) বিকালে আবহমান গ্রামবাংলার চিরায়ত ঐতিহ্য ধরে রাখতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

গ্রামবাংলার শত বছরের ঐতিহ্যবাহী ঝামা বাজার এলাকার এ নৌকাবাইচ প্রতিযোগিতা সোমবার বিকালে মহাম্মদপুর উপজেলার মধুমতি নদীতে অনুষ্ঠিত হয়। পুরো এলাকায় নৌকার বৈঠার ছলাৎ ছলাৎ শব্দের পাশাপাশি ‘হেইওরে, হেইওরে’ ডাকে মুখরিত হয়ে ওঠে। শিশু-কিশোর, নারী-পুরুষ, বৃদ্ধ নির্বিশেষে হাজার হাজার মানুষ এই বাইচ উপভোগ করতে উপস্থিত হয়ে মেতে ওঠে আনন্দ-উল্লাসে।

চড়ন্দারের ঘণ্টার টং টং আওয়াজের তালে তাল মিলিয়ে বাইচাররা বৈঠা টেনেছেন হেলেদুলে। তখন বৈঠার ছন্দ এই জনপদের মানুষের মধ্যে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি করে। নদীর পাড়ে বিভিন্ন খাবারের পসরা নিয়ে বসে গ্রাম্যমেলা। মেলা উপলক্ষে দাওয়াত দেয়া হয় আত্মীয়স্বজনদের। নৌকাবাইচ মেলা কমিটি আয়োজিত এ প্রতিযোগিতায় মাগুরা, গোপালগঞ্জের কাশিয়ানী ও নড়াইলের লোহাগাড়ার এলেঙ্গাসহ ৪টি নৌকা অংশ নেয়। নৌকাবাইচ প্রতিযোগিতা বিভিন্ন এলাকার মানুষ উপভোগ করেন।

T.A.S / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার