ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫। এ বছরের প্রতিপাদ্য ছিল— “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা”। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন কুড়িগ্রাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সমন্বয়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়।
মঙ্গলবার ( ৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে সচেতনতা র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। এতে সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সাংবাদিক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে দুর্নীতি বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাৎ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা দুর্নীতি বিরোধী প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল মজিদ, উপজেলা প্রকৌশলী ইনসাফুল হক সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, জামায়াতে ইসলামী বাংলাদেশ ,কুড়িগ্রাম জেলার আমির আজিজুর রহমান স্বপন, এনসিপির উপজেলা প্রধান সমন্বয়ক মাহফুজুল ইসলাম কিরণসহ আরও অনেকে বক্তারা বলেন, দুর্নীতি শুধু দেশের উন্নয়নকে বাধাগ্রস্তই করে না, সামাজিক ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধকেও ক্ষতিগ্রস্ত করে। দুর্নীতিমুক্ত সমাজ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, সমাজের প্রতিটি স্তরে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততার চর্চা প্রতিষ্ঠা করতে হলে পরিবারের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান, গণমাধ্যম এবং প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
আলোচনা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতি বিরোধী সম্বন্ধে তাদের মতামত নেওয়া হয় এবং দুর্নীতি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন দিক নির্দেশনামূলক দিক তুলে ধরা হয়।
দিবসটি পালন উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন, পোস্টার প্রদর্শনী ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ