দক্ষিণ মতলবে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
চাঁদপুর জেলায় দক্ষিণ মতলব উপজেলায় বিএনপির চেয়ারপার্সন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দক্ষিণ মতলব উপজেলা ও পৌর বিএনপি এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপি কেন্দ্রীয় কমিটির নিবার্হী সদস্য ড. জালাল উদ্দিন। এছাড়াও বিএনপি'র উপজেলা সভাপতি ও সাবেক মেয়র এনামুল হক বাদল, সাধারণ সম্পাদকসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
দক্ষিণ মতলব নিউ হোস্টেল মাঠে দোয়া মাহফিলে প্রধান অতিথি বক্তব্যে ড. জালাল উদ্দিন বলেন, গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থতায় আমরা দোয়া মাহফিলের আয়োজন করেছি। আমি বিশ্বাস করি, আল্লাহর রহমতে তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও দেশের জনগণের পাশে দাঁড়াবেন। আজকের এই দোয়া মাহফিল সেই ভালোবাসা ও শ্রদ্ধার বহিঃপ্রকাশ। জালাল উদ্দিন আরো বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুন:উদ্ধারে সংগ্রামের প্রতীক, জাতীয় ঐক্যের প্রতীক। তার সুস্থতা শুধু দলের নয়, জাতীয় ঐক্যের জন্যও খুবই প্রয়োজন।
তিনি বলেন, মানুষের ভালোবাসা ও দোয়ায় তারেক জিয়া বীরের বেশে দেশে ফিরবেন এবং নির্বাচনেও অংশগ্রহণ করবেন। জনগণের ভোটে নির্বাচিত হয়ে তিনি সরকার গঠন করবেন ইনশাআল্লাহ। দোয়া মাহফিলে পুরো মাঠ চত্বর জুড়ে ছিল ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আবেগঘন পরিবেশ। শেষে বিশেষ মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় ও দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্যও দোয়া করা হয়।
Aminur / Aminur
৩ ব্রোকারেজ হাউজ-কে ডিএসই’র ফিক্স সার্টিফিকেশন প্রদান
বাগেরহাটের মোংলায় বিদ্যালয় পরিচালনা পর্ষদ গঠন নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, অফিস ভাঙচুর
মধুখালী নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতিক দত্তর অভিযানে মধুমতি নদীতে অবৈধ ড্রেজার জব্দ
চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার
আদমদীঘিতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন
কৃষি ও পুষ্টি উন্নয়নে টুঙ্গিপাড়ায় পার্টনার কংগ্রেস
সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত
কাউনিয়ায় বিএনপি নেতা মোশাররফ হোসেন রকসির পিতার জানাজা ও দাফন সম্পন্ন
কৃষকের ৩০০ মণ ধানসহ বাংলো ঘর পুড়ে ছাই
উলিপুরে এসডিজি অর্জনে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
দর্শনা থানাপাড়ায় যুবদল নেতা রিংকুর ব্যক্তিগত উদ্যোগে কলের পাড় নির্মাণ, জনসাধারণের স্বস্তি
যশোরে রিয়াজ হত্যাকাণ্ডে মামলা-পুলিশের অভিযানে প্রেপ্তার ৩