মধুখালীতে ব্যবসায়ীর উপর হামলার প্রতিবাদে তারা মেম্বারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ফরিদপুরের মধুখালীতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণ কান্দা বাজারের ব্যবসায়ী,উপজেলার কামালদিয়া ইউনিয়নের মির্জাকান্দী গ্রামের মৃত এখলাস সরদারের ছেলে মোঃ মিজানুর রহমানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় ভুক্তভোগীর নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোঃ মিজানুর রহমান। লিখিত বক্তব্যে মোঃ মিজানুর বলেন, সোমবার (৮ ডিসেম্বর) সকালে ব্রাহ্মণকান্দা বাজারে নিজের দোকানে যাওয়ার সময় একই গ্রামের হাবিবুর রহমান তারা ও মোঃ রকিব মোল্যা, এবং রবি মোল্যা সহ কয়েকজন সন্ত্রাসী নিয়ে ব্যাপক মারধর করে। এ সময় মোঃ মিজানুর রহমান চিৎকার করলে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে।
মোঃ মিজানুর রহমান মধুখালী উপজেলা কমপ্লেক্স থেকে চিকিৎসা গ্রহণ করে বাড়িতে রয়েছেন। মিজানুর সাংবাদিকদের বলেন, তারা মেম্বার ও তার দলবল ব্রাহ্মণকান্দা বাজারে বিভিন্ন দোকান থেকে চাঁদাবাজি করে থাকে,বিভিন্ন দোকান থেকে বাকিতে পণ্য নিয়ে টাকা ফেরত দেয় না। মিজান তার মুদির দোকানের বাকির টাকা চাইতে গেলে,উল্টা মিজানের কাছে তারা বাহিনী ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে,এনিয়ে তাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়, এবং পরবর্তীতে তারা মেম্বার মিজানের উপর হামলা করে। এ ঘটনায় মধুখালী থানায় একটি সাধারন ডায়েরী দায়ের হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগীর চাচাত ভাই জামাল হোসেন, ভাগ্নে মোঃ আলম, মো নাসির, কামরুল, মুরছালীন প্রমূখ।
এমএসএম / এমএসএম
৪ জেলায় নতুন পুলিশ সুপার, সিআইডি ও ডিএমপিতে বদলি ৬ কর্মকর্তা
অভয়নগর থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত
সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার
শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা
বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন
শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার
মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী
পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা
সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল
ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা