পাবিপ্রবিতে ৫৮ জন গবেষককে নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিসার্চ এন্ড টেকনোলজি ট্রান্সফার সেল কর্তৃক গবেষণার জন্য মনোনীত ৫৮ জন শিক্ষককে নিয়ে মঙ্গলবার দিনব্যাপী ‘ট্রেনিং অন পাবলিক প্রকিউরমেন্ট রুলস পিপিআর -২০২৫’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ভার্চুয়াল ক্লাস রুমে সকালে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম। রিসোর্স পার্সন হিসেবে কর্মশালা পরিচালনা করেন নেসকো রাজশাহীর প্রকিউরমেন্ট শাখার নির্বাহী প্রকৌশলী আনিসুর রহমান আমিন।
জনসংযোগ বিভাগের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়-উপাচার্য অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের পূর্ণতা হলো গবেষণা। বিশ্ববিদ্যালয় দাঁড়ায় গবেষণার উপর ভিত্তি করে। গবেষণার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের আসল কাজ ছড়িয়ে পড়ে। সেই লক্ষ্যে বর্তমান প্রশাসন দায়িত্ব নিয়েই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণায় উৎসাহিত করার জন্য পাঁচটি গবেষণা সেল গঠন করেছে। রিসার্চ এন্ড টেকনোলজি ট্রান্সফার সেল এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ৫৮ জন শিক্ষককে প্রথমবারের মতো গবেষণার জন্য মনোনীত করা হয়েছে। আমাদের সম্পদ সীমিত। ভবিষ্যতে গবেষকের সংখ্যা ও অর্থের পরিমান আরও বাড়বে। ফলে বিশ্ববিদ্যালয়ে গবেষণার আদর্শ পরিবেশ সৃষ্টি হবে। গবেষণা শেষে জার্নাল প্রকাশিত হবে। যোগ্যতার ভিত্তিতে আমাদের শিক্ষক- শিক্ষার্থীরা সারাবিশ্বে গবেষক হিসেবে দেশ ও জাতির জন্য কাজ করবেন।
সেলের অতিরিক্ত পরিচালক ড. মোঃ তৌকির আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালক ড. মোঃ লোকমান আলী ।
এমএসএম / এমএসএম
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন