শ্রীমঙ্গলে নতুন ওসির যোগদান
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন জহিরুল ইসলাম মুন্না। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি সিলেট জেলার জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
জহিরুল ইসলাম মুন্না ২০০৭ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মজীবন শুরু করেন। তাঁর জন্ম ও শৈশব নেত্রকোণার মদন উপজেলার একটি সম্মানিত মুসলিম পরিবারে। উচ্চশিক্ষায় তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
স্থানীয় সুধীজনদের মতে, নতুন ওসি তাঁর দক্ষতা, সততা ও অভিজ্ঞতার মাধ্যমে শ্রীমঙ্গল থানার সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করে তুলবেন। এতে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি ঘটবে বলে তারা আশা প্রকাশ করেন।
ওসি জহিরুল ইসলাম মুন্না দৈনিক সকালের সময়কে বলেন,'মানুষের সেবা করার অঙ্গীকার নিয়েই বাংলাদেশ পুলিশে যোগদান করেছি। আইন-শৃঙ্খলা রক্ষা ও সব ধরনের অপরাধ দমনে কঠোর অবস্থান বজায় থাকবে। চুরি-ডাকাতি, মাদক, চোরাচালান, সন্ত্রাস ও চাঁদাবাজিসহ অপরাধ দমনে নিয়মিত অভিযান চলবে। এ ক্ষেত্রে শ্রীমঙ্গলবাসীর সহযোগিতা অপরিহার্য।
এমএসএম / এমএসএম
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক
কেশবপুর থানার নবাগত ওসি হাফিজুর রহমান হাফিজ
সোনারগাঁয়ে একটি ঘরের জন্য একজন অসহায় দিনমজুরের আকুতি
ধামরাইয়ে ব্যাটারি কারখানায় চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুটের অভিযোগ
চাঁদপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারী নিহত, আহত ২