শালিখায় নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত
মাগুরার শালিখায় উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তর আয়োজিত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা সদর আড়পাড়া বাজার প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ সম্মিলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়৷ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বনি আমিন৷ স্বাগত বক্তব্য রাখেন শালিখা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (ভারপ্রপ্ত) ও উপপরিচালক আব্দুল আওয়াল৷ বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ সাইমুন নেছা, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ শাহারিন সুলতানা, সমাজ সেবা কর্মকর্তা নাসিমা খাতুন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আনিসুর রহমান মিল্টন, জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট, উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ শাহিনূর রহমান, ইসলামী আন্দোলন শালিখা শাখার সভাপতি মাওলানা মোঃ ওসমান গণী সাঈফী, প্রধান শিক্ষক আলী আহসান, বীর মুক্তিযোদ্ধা মুকুল রঞ্জন শিকদার, শালিখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সভা শেষে অদম্য নারীদের সংবর্ধনা ও বিভিন্ন ক্যাটাগরীতে পাঁচজন অদম্য নারীকে সম্মাননা ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়৷
এমএসএম / এমএসএম
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড
বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা
শেরপুরে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাগরে ইলিশ ধরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন মোড়েলগঞ্জের জেলে জামাল হাওলাদার
হামাগুড়ি দিয়ে জুড়ীর মনার এইচএসসি পাশ: উচ্চশিক্ষার স্বপ্নে দারিদ্র্যই বড় বাঁধা
মধুখালীতে আল-নূর ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন
রাতের আঁধারে আলফাডাঙ্গায় রাস্তার সরকারি গাছ কাটার অভিযোগ
রায়গঞ্জে বেপরোয়া ডাম্প ট্রাকের ধাক্কায় চালক নিহত, হেলপার আহত