কেরানীগঞ্জে লাইটার তৈরির কারখানায় আগুন, আহত ১
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার শাক্তা ইউনিয়নের রামেরকান্দা এলাকায় লাইটার তৈরির কারখানা মুন লাইট ইন্ডাস্ট্রিজে সোমবার (১৪ অক্টোবর) বিকাল সোয়া ৫টার দিকে ভয়াবহ অগ্নিদুর্ঘটনা ঘটে। এতে একজন আহত হওয়ার সংবাদ নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
স্থানীয় প্রত্যক্ষদর্শী মোস্তাফিজুর রহমান বলেন, কারখানাটিতে শতাধিক লোক কাজ করতেন। আমরা জানি এখানে গ্যাস লাইট তৈরি করা হয়। রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। মুহূর্তেেই আগুন ছড়িয়ে পরে। ফায়ার সার্ভিসে ফোন দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
কেরানীগঞ্জ উপজেলা ফায়ার স্টেশনের মাস্টার কাজল জানান, সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা গিয়ে দেখি টিনের তৈরি দ্বিতীয় তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন জ্বলছে। সদরঘাট ফায়ার স্টেশনের কাছে সাহায্য চাইলে তারা দুটি ইউনিট নিয়ে আগুন নির্বাপণে অংশগ্রহন করে। ৪টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে একজন আহত হলেও কেউ নিহত হননি। একজনকে স্থানীয়রা পার্শ্ববর্তী হাসপাতালে নেন। আগুনে লাইটার, লাইটারের মাথা, প্রিন্টিং মেশিন, বৈদ্যুতিক যন্ত্রপাতি এবং অন্যান্য আনুষঙ্গিক মালামালসহ প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
T.A.S / জামান
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত