ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

কাপ্তাইয়ের তিন স্কুলে সম্প্রসারিত হলো বিকাশ-বিশ্বসাহত্যি কেন্দ্রের বই পড়া র্কমসূচি


প্রেস রিলিজ  photo প্রেস রিলিজ
প্রকাশিত: ১৫-১০-২০২৪ দুপুর ১১:১২

বিকাশের সহায়তায় রাঙামাটির কাপ্তাই উপজেলার তিনটি স্কুলে বিশ্বসাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচির সম্প্রসারণ করা হয়েছে। স্কুলগুলো হলো- বরইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়, কাপ্তাই আল আমিন নূরিয়া দাখিল মাদ্রাসা ও কর্ণফুলী পেপার মিলস হাই স্কুল। দেশজুড়ে বই পড়া কর্মসূচির আওতায় এ পর্যন্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে তিন লাখেরও বেশি বই দেয়া হয়েছে, যার মাধ্যমে ৩০ লাখ পাঠক উপকৃত হয়েছে। এ বছর এই কর্মসূচিতে যুক্ত হলো আরো প্রায় ৪০ হাজার বই।

এ লক্ষ্যে সোমবার (৭ অক্টোবর), কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্কুলের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিকাশের ইভিপি এবং রেগুলেটরি অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট প্রধান হুমায়ুন কবির এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শামীম আল মামুন।

পাঠ্যপুস্তকের বাইরেও বই পড়ার অভ্যাস তৈরির মাধ্যমে ছাত্র-ছাত্রীরা যাতে পরিপূর্ণ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠার সুযোগ পায়, সে উদ্দেশ্যেই বিশ্বসাহিত্য কেন্দ্র দেশজুড়ে বই পড়া কর্মসূচি পরিচালনা করে আসছে। এই উদ্দেশ্যকে আরো প্রসারিত ও কার্যকরী করতে গত এক দশক ধরে বই পড়া কর্মসূচির সাথে যুক্ত আছে দেশের বৃহত্তম এমএফএস প্রতিষ্ঠান বিকাশ।

T.A.S / জামান

আন্তর্জাতিক রিয়েল এস্টেট বিশেষজ্ঞ প্রতিনিধি দলের রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন

এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর

ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ

চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

হালাল পণ্যের রপ্তানি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে বিসিআইয়ের নীতিমালা প্রস্তাব

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

কমিউনিটি ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস

বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড

স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের

আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়

কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার

বাজারে এলো ভিমোটোর নতুন দুটি ইলেকট্রিক স্কুটার